শাড়ি পরে নতুন সাজে শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী! মুগ্ধ অনুরাগীরা

তাঁকে দেখতে অনেকটাই তার মায়ের মত বলে মনে করেন আমজনতা। অনেকেই জাহ্নবী কাপুরকে শ্রীদেবীর অল্পবয়সের অবিকল রূপ মনে করেন। এবার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি শেয়ার করলেন জাহ্নবী যেখানে তাকে দেখতে অবিকল তার মা অভিনেত্রী শ্রীদেবীর মত লাগছে‌।

যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। সকলেই কমেন্ট করছেন, ” পুরো শ্রীদেবীর মত লাগছে জাহ্নবীকে”। এমনিতেও জাহ্নবীর মধ্যেই শ্রীদেবীকে খোঁজেন অনেকেই।

পরনে লাল শাড়ি, এক হাতে প্রদীপ ও অন্য হাতে পছন্দের পারফিউম নিয়ে ছবি পোস্ট করেছেন জাহ্নবী যেখানে তাকে লাগছে একদম শ্রীদেবীর মত। যদিও বিজ্ঞাপনী প্রচারের ছবি তবুও জাহ্নবীকে লাগছে অনবদ্য।

এছাড়াও ১৯৫০ সালের নায়িকাদের মতো করে সেজেও ছবি পোস্ট করেছেন জাহ্নবী। যা দেখে আবার শ্রীদেবীকে মনে পড়ছে সকলের। আপনিও দেখে নিন সেই ছবিগুলি যেখানে জাহ্নবীকে অবিকল লাগছে তার মায়ের মত…

 

View this post on Instagram

 

Pretended to live in the 1950s for a day and enjoyyyyyed

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

RELATED Articles