ফের রোম্যান্টিক মুডে শোভন-বৈশাখী, বাঙালির প্রেম দিবসের আগের রাতে রোম্যান্সে মাতলেন তারকাজুটি

মাঝের বেশ কিছুদিন তাদের নিয়ে সেভাবে আর কিছু শোনা যায়নি। অনেকেই হয়ত ভাবছিলেন শরতে প্রেমে হাওয়া লাগিয়ে, সিঁদুর পরিয়ে বিয়ে করে কোথায় ভ্যানিশ হয়ে গেলেন তারা। তবে কী পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রেমের মুহূর্ত তুলে ধরাও শেষ।

তবে না, সকলকে ভুল প্রমাণিত করে ফের চেনা মেজাজে ধরা দিলেন শোভন-বৈশাখী। বাঙালি ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাতে ফের রোম্যান্টিক মুডে সামনে এল এই তারকা জুটি।

আজ সরস্বতী পুজো। অল্প বয়সী জুটিরা প্রেমের পালে হাওয়া লাগিয়ে আজকের দিনে উড়ে বেড়ায় বলা যেতে পারে। তাদেরই যেন সরস্বতী পুজোর আগের দিন রাতে প্রেমের পাঠ পড়ালেন শোভন-বৈশাখী। যে কোনও তরুণ জুটিকে যে তারা বলে বলে দশ গোল দেবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

গতকাল, শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে কিছু ছবি পোস্ট করলেন বৈশাখী শোভন ব্যানার্জী। বেশ সেজেগুজে হাসি মুখে ছবি পোস্ট করেছেন তারা। সাদা পাজামা-পাঞ্জাবীতে ধরা দিলেন শোভন। পাঞ্জাবীর গলায় লাল সুতোর কাজ। আর বৈশাখী নিজের চেনা ছন্দে। সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন।

কোনও ছবিতে দেখা গেল শোভন পিয়ানোর কি-বোর্ডে হাত রেখে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন বৈশাখীর দিকে। আবার কোনও ছবিতে তাদের দুজনকে দেখা গেল দোলনায় বসে থাকতে। তবে পিয়ানোয় শোভন কোন সুর তুললেন, তা অবশ্য বলা যায় না।

ফের রোম্যান্টিক মুডে শোভন-বৈশাখী, বাঙালির প্রেম দিবসের আগের রাতে রোম্যান্সে মাতলেন তারকাজুটি ফের রোম্যান্টিক মুডে শোভন-বৈশাখী, বাঙালির প্রেম দিবসের আগের রাতে রোম্যান্সে মাতলেন তারকাজুটি ফের রোম্যান্টিক মুডে শোভন-বৈশাখী, বাঙালির প্রেম দিবসের আগের রাতে রোম্যান্সে মাতলেন তারকাজুটি ফের রোম্যান্টিক মুডে শোভন-বৈশাখী, বাঙালির প্রেম দিবসের আগের রাতে রোম্যান্সে মাতলেন তারকাজুটি

শোভন-বৈশাখীর এই ছবি বেশ মনে ধরেছে নেট জনতার। একদিকে যেমন প্রশংসা জুটেছে, তেমন আবার কটাক্ষও জোটে নি কম। এই নিয়ে বেশ হাসাহাসি, মজাও শুরু করেছে নেটিজেনরা।

RELATED Articles