পুষ্পা জ্বরে আক্রান্ত পিলুও! ‘সামি সামি’ গানে তুমুল নেচে রশ্মিকাকে জোর টক্কর দিল মেঘা, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পিলু’। অল্পদিনের মধ্যেই বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পিলু অর্থাৎ মেঘা নিজের প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছে। তাঁর অভিনয় বেশ মনে ধরেছে সকলের।

পিলু অর্থাৎ মেঘা আসলে একজন ভালো নৃত্যশিল্পী। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর একজন প্রতিযোগী ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ভালো নাচও করেছেন মেঘা। এই ধারাবাহিকের জেরেই সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠেছেন মেঘা।

সম্প্রতি, জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। মেঘার একটি নাচের ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওতে মেঘাকে ‘পুষ্পা’ ছবির ‘সামি সামি’ গানে নাচতে দেখা গিয়েছে। এই ছবির অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নকল করে হুবহু তাঁর মতো নাচ করলেন মেঘা। এই ভিডিও পোস্ট হতেই বেশ ভাইরাল হয়েছে।

মেঘার এই নাচের ভিডিওটির প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁর নাচে মুগ্ধ তাঁর অনুরাগীরা। নেটিজেনদের মতে, পিলু অর্থাৎ মেঘা জি বাংলার সমস্ত অভিনেত্রীদের মধ্যে সেরা নৃত্য শিল্পী।

উল্লেখ্য, ধারাবাহিকে ইতিমধ্যেই পিলুর বিয়ে হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকে বিয়ে হওয়ার ট্রেন্ড বজায় রয়েছে পিলুতেও। তবে এবার উড়ন্ত সিঁদুর নয় বরং উড়ন্ত মালায় হয়ে গিয়েছে বিয়ে। চুরির অপবাদে পিলুকে গুরুজীর বাড়ি থেকে চলে আসতে হয়েছিল। এরপর আহিরকে পিলুকে খোঁজার জন্য পাঠান গুরুজী। টুসু পরবে পিলুকে খুঁজতে গিয়ে অজান্তেই দুজনের বিয়ে হয়ে যায়। এরপর ধারাবাহিকে আদৌ কী হবে, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

RELATED Articles