মানুষ তার অবসরে সময় কাটানোর উপাদান হিসেবে বেছে নিয়েছে বিনোদনকে। আর এই বিনোদনের একটি বড় অংশ জুড়ে রয়েছে ধারাবাহিক এবং চলচ্চিত্র। সন্ধ্যা হতে না হতে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে বাধ্য মানুষ। কারণ তাদের প্রিয় ধারাবাহিক তারা কোনোভাবেই মিস করতে পারবেন না। যুগ পাল্টেছে সময় বদলেছে এই ধারাবাহিক এবং চলচ্চিত্র অনেক ডিজিটালাইজেশন ঘটেছে। সেখানে তারা তাদের প্রিয় ধারাবাহিককে পছন্দ অনুযায়ী নাম্বারও দিতে পারে। বিভিন্ন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে মানুষ নিজের পছন্দের ধারাবাহিক গুলি উপভোগ করতে পারেন। তেমন একটি জায়গা হচ্ছে হটস্টার। এখানে মানুষের পছন্দ অনুযায়ী ধারাবাহিকগুলি স্থান নির্ধারণ করা হয়।
‘মেয়েবেলা’ ধারাবাহিকটি মাত্র কয়েকটা দিনের মধ্যেই দর্শকমহলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।ধারাবাহিকের ট্যাগলাইনও দেওয়া হয়েছে মানানসই ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। আসলে আমাদের সমাজে বহুকাল আগে থেকে একটা ধারণা চলে আসছে, তা হল মেয়েরাই মেয়েদের শত্রু। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই আসছে সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’।

ধারাবাহিকের প্রথমেই বিয়ের পর্ব এনে মোড় ঘোরানো হয়। আর সেখান থেকেই শুরু নায়ক-নায়িকার পথ চলা। যদিও দুজনেই পরিস্থিতির চাপে পরে বিয়েতে রাজি হয়েছে। তবে এই সংসারের বন্ধনে কিভাবে তারা একে ওপরের সাথী হয়ে উঠবে তাই দেখার। পাশাপাশি গল্পের মেন নায়িকা মৌ-এর জন্য পুরো পরিবারের মেয়েরা আবার নতুন করে জীবনের অর্থ খুঁজে পাবে। সব মিলিয়ে দর্শকের মনে দাগ কাটতে সফল মেয়েবেলা। হটস্টারে টপ ৫ পজিশন দখল করেছে এই ধারাবাহিক।
জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। আগের বছরের মতো, আসছে বেশ কয়েকটি নতুন মেগা। কোনও নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই প্রশ্ন ওঠে, কোন পুরনো মেগা বন্ধ হবে? আর ঠিক এই প্রশ্নটাই দর্শক মনে ঘুরছিল স্টার জলসার নতুন তিন ধারাবাহিক আসার খবর সামনে আসতেই। ২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ‘গাঁটছড়া’ (Gaatchora)।

শুরুর পর থেকে দর্শক মনে জায়গা করে নেয় ‘গাঁটছড়া’। সে প্রমাণ মিলছে টিআরপি (TRP) তালিকায়। বেশ কয়েক সপ্তাহ শীর্ষে ছিল এই মেগা। তবে ধীরে ধীরে রেটিং কমেছে এই মেগার। স্নিগ্ধা বসু ও সানি রায়ের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং সৌমেন হালদারের পরিচালনায় শুরু হয় ‘গাঁটছড়া’। মুখ্য চরিত্রে রয়েছেন শোলাঙ্কি রায়, শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রিয়াজ লস্কর। বর্তমানে হটস্টারে এই ধারাবাহিকের স্থান তৃতীয়।

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে। বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। বর্তমানে হটস্টার এর দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।





