“প্রিয়া আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়!” সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সর্বসমক্ষে নুসরাত জাহানের উদ্দেশ্যে বার্তা বাংলাদেশী নায়ক হিরো আলমের! হইচই সামাজিক মাধ্যমে

নিজের কাজের জন্যই লোকের কাছে হাস্যকর প্রমাণিত হন তিনি। প্রায়ই নানা সময়ে নানা কাণ্ডকারখানা করে থাকেন। কখনও মাতৃভাষা ছেড়ে অন্য ভাষায় গান গেয়ে সকলের খিল্লির পাত্র হচ্ছেন। কখনও নিজের দিকে মানুষজনের নজর কাড়তে উল্টোপাল্টা অভিনয় করে চলেছেন। আবার সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের নজর কেড়ে নানারকম ব্যক্তিগত পোস্ট করে থাকেন।

এবার বিবাহ বার্ষিকীতে বউ নুসরাতকে ভালোবাসায় ভরা বার্তা দিলেন হিরো আলম। হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা সমস্ত জল্পনার অবসান ঘটে গিয়েছে তাঁর এই একটি পোস্টে।

সম্প্রতি জানা গিয়েছিল, স্ত্রী নুসরাত জাহান সুমির সঙ্গে বি’চ্ছে’দ ঘটেছে হিরো আলমের। এমনকি আরও এক বাংলাদেশি ইউটিউবার চিকন আলির সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের কথা উঠেছিল। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন হিরো আলম। এদিন বেশ রোম্যান্টিক মেজাজে স্ত্রীর সঙ্গে কাটানো পাঁচ বছরের খুশি সোশ্যাল মিডিয়ায় জাহির করলেন বাংলাদেশী এই ব্যক্তিত্ব। পাশাপাশি শুটিংয়ের কাজে তাঁকে বেশিরভাগ সময়ই বাড়ি থেকে দূরে থাকতে হয়। তাই নিজের স্ত্রীকে মিস করার কথা জানাতে ভোলেননি এই জনপ্রিয় নায়ক। সঙ্গে স্ত্রীর সঙ্গে বি’চ্ছে’দ নিয়ে মুখ খুলেছেন।

সোশ্যাল মিডিয়াতে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে এই ব্যক্তিত্ব লেখেন, “আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী। যদিও আমি শুটিংয়ের কাজে সব সব সময় বাহিরে থাকি, তবুও প্রিয়া আমি তোমাকে সব সময় অনেক মিস করি। হয়তো তুমি অনেক সময় আমার সাথে রাগ করো। আমি জানি তোমার কষ্ট হয়। সত্যি বলতে কি আমারো অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আজ দেখতে দেখতে আমাদের বিবাহের ৫টি বছর পার হলো। আমি সব সময় আল্লাহর কাছে এই দোয়া চাই, আমরা জেনো বাকিটা জীবন এভাবেই সুখে দুখে এক সাথে থাকতে পারি।”

তিনি তাঁর পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছেন, কেউ যেন কোনও মিথ্যা গুজবে কান না দেয়। এমনকি বলেছেন, বাকি জীবনটাও তিনি নুসরাতের সঙ্গেই কাটাবেন। বিবাহবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে সকল নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন হিরো আলম।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর