Breaking: আগামীকাল মঙ্গলবার বাংলায় বন্ধ!

আগামীকাল বন্ধ ডাকল গেরুয়া শিবির। নিজেদের দলের কর্মী খুন হওয়ার কারণে এই বন্ধ ডেকেছে বিজেপি। মঙ্গলবার মোট ৮ ঘণ্টার বন্ধ ডাকা হয়েছে।
তবে গোটা রাজ্য জুড়ে নয় কেবল মাত্র উত্তর দিনাজপুর জেলাতেই এই বন্ধ ডাকা হয়েছে। জানা গিয়েছে ইটাহারের বিজেপি কর্মী মিঠুন ঘোষকে খুনের প্রতিবাদে এই বন্ধ ডাকা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলা জুড়ে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ ডাকা হয়েছে। গতকাল বাড়ির সামনেই খুন করা হয়েছিল এই বিজেপি নেতাকে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সন্তোষ মহান্ত নিহত বিজেপি নেতার পরিচিত বলে জানা গিয়েছে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles