পুজোর আগে মধ্যবিত্তের জন্য সুখবর, অক্টোবরে বাড়ছে না গ্যাসের দাম

পুজোর আগে স্বস্তির নিশ্বাস ফেলল কলকাতাবাসী। সুখবর শোনালো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অক্টোবরে একই থাকছে গ্যাসের দাম। ভর্তুকিহীন গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্র সরকার।

সর্বশেষ জুলাই মাসে দাম বেড়েছিল রান্নার গ্যাসের। ১৪ কিলোগ্রাম গ্যাসের দাম বাড়ে ৪ টাকা ও অন্যদিকে ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছিল ১১.৫০ টাকা। আগস্ট ও সেপ্টেম্বরে গ্যাসের যা দাম ধার্য করা হয়েছিল, অক্টোবরেও গ্যাসের সেই দামই থাকবে, এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কিন্তু যারা ১৯ কিলোগ্রামের সিলিন্ডার ব্যবহার করেন, তাদের কপালে ভাঁজ পড়তে পারে। কারণ, এইসব সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। দিল্লিতে ১৯ কিলোগ্রামের সিলিন্ডারের দাম বেড়েছে ৩২ টাকা। এদিকে, দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৫৯৪ টাকা যা মুম্বই-এর ক্ষেত্রেও এক। কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৬২০.৫০ টাকা।

অন্যদিকে, দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১৬৬ টাকা এবং কলকাতায় সেই সিলিন্ডারের দাম ১২২০ টাকা। প্রতি সিলিন্ডারে ২৪ টাকা দাম বেড়েছে। আবার মুম্বইতে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১১৩.৫০ টাকা ও চেন্নাইয়ে সেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১২৭৬ টাকা।

RELATED Articles

Leave a Comment