সোমবার সোশ্যাল মিডিয়ায় পাতায় একসাথে দেখা গেল অভিনত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীকে। দুজনের কমন ব্যাপার পরমব্রত চট্টোপাধ্যায়। এক সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন পরম। বর্তমানে পরমব্রতর বেটার হাফ পিয়া চক্রবর্তী। গত ২৭শে নভেম্বর পিয়াকে বিয়ে করেন পরমব্রত। পেশায় মনো-সমাজকর্মী পিয়া। তাদের বিয়ের প্রথম থেকেই কটাক্ষ শুনতে হয়। এমনকি কেউ পরমব্রতকে ‘বউ-চোর’ আখ্যা দিয়েছেন। পিয়াকেও কম সমালোচনার মুখোমুখি হতে হয়নি। সেইসময় পরমব্রতর পাশে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। স্বস্তিকা-কে বলতে শোনা গেছিল, “পিয়া তো অনুপমের দ্বিতীয় বউ, কই ওকে তো টার্গেট করা হল না”। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের পার্টিতে একফ্রেমে দেখা যায় পরমব্রত-স্বস্তিকাকে।
এবার পিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়েছে স্বস্তিকার। সোশ্যাল মিডিয়ার ছবি তারই প্রমাণ। পুরনো কথা ভুলে বন্ধুত্বে মজেছে পরমের প্রাক্তন ও বর্তমান। লাল শাড়িতে ঝলমলে স্বস্তিকা। পাশে ক্যাজুয়াল লাল পাজামা এবং কালো ফুল স্লিভস পিয়া। নিজেদের বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আয় বেঁধে বেঁধে থাকি”। সেখানে কমেন্ট করতে দেখা যায় পিয়াকেও। পিয়া লেখেন, “আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।” এমনি স্বস্তিকার ছবিতে মন্তব্যের ছড়াছড়ি। নতুন এই ছবিতে বহু মানুষ তাদের মন্তব্য প্রকাশ করেছেন।
কিছুদিন আগের পার্টি প্রসঙ্গে স্বস্তিকা জানিয়েছেন, “নিউ ইয়ার পার্টির দিন বাড়ি ফেরার সময় পরমব্রতকে জড়িয়ে ধরে বলেছিলাম, ভালো থাকিস। জবাবে ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে বহু বছর ধরে চিনি।” তাই বলেছিলাম, “ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।” তাহলে কি সেই কারণেই পরম-পিয়ার বাড়িতে স্বস্তিকা। কারণ স্পষ্ট না হলেও প্রিয়া স্বস্তিকার বন্ধুত্বের নিপাট ভালোবাসা দেখা গেছে।
স্বস্তিকার সঙ্গে পরমের প্রেম টলিপাড়ার গসিপের হট টপিক। ২০১০ সালে ভাঙন ধরে এই প্রেমের কাহিনিতে। বিচ্ছেদের পর দুজনকে পর্দায় প্রথমবার দেখা গেছিল শাহাজান রিজেন্সিতে। এরপর ‘শিবপুর’ওয়ের সিরিজেও কাজ করেন একসঙ্গে।
প্রাক্তনকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘১০ বছরের বিয়ের সম্পর্কেই স্বামী-স্ত্রী তো ভাই-বোনের মতো হয়ে যায়। সেখানে ১৫ বছর পুরনো একটা সম্পর্কের আর কী থাকে। ইন্ডাস্ট্রির সহকর্মী হিসাবেই ট্রিট করতে হয়। প্রাক্তন বা প্রেমিক বলে সেখানে আর কিছু থাকে না।’






