বলিউডের অভিনেত্রীরা নিজেদের অভিনয় নিয়ে কোন কথা না হলেও তাদের পড়াশোনা কতদূর তা নিয়ে অনেক সময় অনেক বিতর্ক উঠে এসেছে। অভিনয়ের দক্ষতায় সহজেই টেক্কা দিতে পারেন তারা। তাদের দক্ষতায় হিট হয়েছে একের পর এক বলিউড সিনেমা। তাদের বিদ্যার দৌড়ে কে কতটা এগিয়ে সেটা জানতে আগ্রহী বহু মানুষ। জানা যায় সাধারণ মানুষের আইডলরা বা নায়িকারা অনেকেই স্কুলের গন্ডী ও পেরোয়নি। শিক্ষাগত যোগ্যতা অনেক।
জেনে নিন বলিউডের বিখ্যাত এই নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা –
কাজল
অভিনেত্রী কাজল নাকি খুব ছোটবেলাতে পড়াশুনা ছেড়ে দিয়েছেন। খুব অল্প বয়সেই মাত্র ১৬ বছর বয়সে রাহুল রাওয়ালের ছবি ‘বেখুদি’তে অভিনয় করেছিলেন অজয় দেবগনের স্ত্রী। সেই সময় শ্যুটিংয়ের ব্যস্ততার জন্য স্কুলে যাওয়া বন্ধ করতে হয়। পরে আর পড়াশোনা শেষ করেননি তিনি।
করিশ্মা কাপুর
কাপুর পরিবারের কন্যা করিশ্মা কাপুর খুব অল্প বয়সে অভিনয় শুরু করেন। তিনি ক্লাস সিক্সে পড়াকালীন পড়াশোনা ছেড়ে চলে আসেন অভিনয় জগতে অভিনয় করতে ।
ক্যাটরিনা কাইফ
জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনার ছোটবেলায় তার বাবা ও মা এর বিবাহ বিচ্ছেদ হয়। মায়ের কাছেই বড় হন ক্যাটরিনা ও তার বোনেরা। মায়ের কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হত তাদের। প্রথাগত শিক্ষাগ্রহণের বদলে বাড়িতে শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন তিনি।
আলিয়া ভাট
জমুনাবাই নার্সি স্কুলে পড়তেন অভিনেত্রী আলিয়া ভাট। পড়াশোনা শেষ করার আগেই অভিনয়ে চলে আসেন তিনি। ক্লাস টেন এর পরীক্ষায় ৭১ শতাংশ পেয়েছিলেন এই অভিনেত্রী। এরপর “স্টুডেন্ট অফ দ্য ইয়ার” এর অফার পান। তারপর পড়াশুনা শেষ না করে অভিনয়ে চলে আসেন তিনি।
কঙ্গনা রানাওয়াত
বলিউডের এই নায়িকার অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিনি নাকি ক্লাস টুয়েলভ-র পরীক্ষায় ফেল করেছিলেন। তারপর পড়াশোনা ছেড়ে চলে দিল্লিতে এসে মডেলিং করেন। এর কিছুদিন পর থিয়েটারে অভিনয় শুরু করেন। তারপরেই মুম্বইতে এসে যোগ দেন বলিউডে।






