বাংলা থেকে পঞ্জাব! পাঞ্জাবিতে রিমেক হচ্ছে আদৃতের অভিনয় করা ছবি, মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাদের?

বাংলায় দক্ষিণের ছবির রিমেক (Remake)। এতদিন টলিউডের যেকোনো ছবি দেখলেই বলা হত দক্ষিণী ছবি থেকে টুকে বানানো এই বাংলা ছবিটি। এখন টলিপাড়ার নতুন চমক। পাঞ্জাব ইন্ডাস্ট্রি নাকি বাংলা ছবি দেখে টুকছে। বাংলা ছবি রিমেক (Remake) বানানো পাঞ্জাবি সিনেমার নায়ক কে জানেন? জানা যাচ্ছে, পাঞ্জাবের তৈরি হওয়া এই বাংলা ছবির রিমেকের নায়ক গুরু রণধাওয়া। অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে শেহনাজ গিলকে। এর আগে একটি মিউজিক ভিডিওতে একত্রে কাজ করেছেন গুরু রণধাওয়া ও শেহনাজ গিল। তখন থেকেই তাদের নিয়ে প্রেম চর্চা শুরু হয়। ‌ আবার ফের তাদের নামেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

বাংলার‌‌ কোন সিনেমা পাঞ্জাবিতে রিমেক (Remake) হচ্ছে জানেন? এসভিএফ প্রযোজিত নতুন ছবি ‘পাগলপ্রেমী’ সিনেমাটি পাঞ্জাবিতে রিমেক (Remake) হচ্ছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অভিরূপ ঘোষ। নায়কের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন আদৃত রায়। দুবাইতে এই ছবির শুটিং হয়েছে। যদিও এই ছবির মুক্তির দিনক্ষণ এখনো ঠিক জানা যায়নি। তার মধ্যেই আদৃতের এই ছবির পাঞ্জাবি রিমেকের (Remake) কথা জানা যাচ্ছে। নায়ককে বাছা হয়ে গেলেও, ছবি নির্মাতারা জনপ্রিয় মুখ খুঁজছেন নায়িকা হিসেবে। আর তাতেই শেহনাজ গিলকে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে এই ছবির জন্য।

বাংলা থেকে পঞ্জাব! পাঞ্জাবিতে রিমেক হচ্ছে আদৃতের অভিনয় করা ছবি, মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাদের?

বাংলা, বাংলাদেশের ছবির পর পাঞ্জাবের ছবির ব্যবসায় নামতে চলেছে প্রযোজনা সংস্থা এসবিএফ। গত এপ্রিলেই প্রথম খবর সামনে এসেছিল। তাই বাংলা ছবির পাঞ্জাবী রূপান্তরের (Remake) যে চেষ্টা থাকবে তা বলাই বাহুল্য। আর এর জন্যই প্রথম বেছে নেওয়া হয়েছে অভিরূপ ঘোষের পাগল প্রেমী ছবিটিকে। যে ছবির গল্পে নায়ক আদৃতকে মানসিক ভারসাম্যহীন ভাবে দেখা যাবে।

ওই বাংলা ছবিতে আদৃত এর বিপরীতে থাকবেন নবাগতা। যদিও নায়িকার নাম এখনও প্রকাশ্যে আনেনি প্রযোজনা সংস্থা। SVF প্রযোজনা সংস্থাকে জাতীয় স্তরে প্রসারিত করার জন্য বহুদিন আগে থেকেই কর্ণধারদের দিল্লি মুম্বাইয়ের বৈঠক করতে দেখা গিয়েছিল। সে সময় এক বৈঠকে যোগ দিয়েছিলেন গুরু রণধাওয়া। সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ শে জুন থেকেই ছবির শুটিং শুরু হবে।

উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে আদৃত রায়ের নতুন ছবি পাগলপ্রেমীর শুটিং-এর কিছু দৃশ্য ভাইরাল হয়। উসকো-খুসকো লম্বা চুল, মুখ ভর্তি গোঁফ দাঁড়িতে দেখা গিয়েছিল আদৃতকে। ঐ দৃশ্য দেখা গিয়েছিল আচমকায়ে প্রাক্তন প্রেমিকাকে এসে আদৃত প্রশ্ন করছে, “তুই যেন কী খেতে ভালোবাসিস? ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ, তুই যা খেতে ভালোবাসিস…. দৌড়ে গিয়ে কিছু গাছের পাতা ছিঁড়ে এনে, এনে তুই ঘাস খা… ঘাস খা।” নায়কের এমন রূপ দেখে অবাক হয়েছিল আদৃতের অনুরাগীরা। এবার এই ছবির রিমেক (Remake) হবে।

RELATED Articles