বর্তমানে রাহুল-রুকমা ওরফে রাজা-মাম্পি জুটি সুপারহিট সিরিয়ালের পর্দায়। ’দেশের মাটি’ ধারাবাহিকের সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় এই জুটিকে দেখতে টিভি খুলে বসে পড়ে টেলী দর্শকরা। সিরিয়ালের মূল জুটি কিয়ান-নোয়াকে জনপ্রিয়তাকে মাত দিয়েছে তাঁরা। গল্পের প্রেক্ষাপট স্বরূপনগরের মুখোপাধ্যায় পরিবার। সেই বাড়ির সেজ ছেলের বড় মেয়ে মাম্পির সঙ্গে ওই পরিবারের বড় হয়ে ওঠা রাজার প্রেমের গল্প হাঁ করে তাকিয়ে দেখেন দর্শকরা। সন্ধ্যা সাড়ে ৬টা মানেই স্টার জলসার দেশের মাটি!
তাঁদের প্রেম কী পরিনতি পাবে এই প্রশ্ন সবার মুখে! ভক্তরা এই জুটিকে একসঙ্গে দেখতে চান। আর তাদের সেই মনস্কামনা এবার পূর্ণ হয়েই গেল। চার হাত এক হল রাজা-মাম্পির!
আরও পড়ুন- শ্রদ্ধার জোর! সোনু সুদকে দেখতে খালি পায়ে ৭০০ কিলোমিটার পথ হেঁটে এলেন যুবক, আপ্লুত অভিনেতা
সম্প্রতি, প্রকাশিত হয়েছে রাহুল ওরফে রাজা, রুকমা ওরফে মাম্পির বিয়ের ছবি। মাথায় টোপর দিয়ে একদম বাঙালী সাজে রাহুল তৈরি, মাম্পি ওরফে রুকমা রায় বাঙালী বধূ সাজে লজ্জারাঙা মুখে তাকিয়ে। কিন্তু এপিসোড আপনারা বোধহয় টেলিভিশনের পর্দায় দেখেননি তাই তো? খটকা লাগা স্বাভাবিক তাহলে বিয়েটা হল কোথায়?
আরে আজকাল বিয়ে আর এমন কি ব্যাপার! বিবাহিত সম্পর্ক যে সমাজে লিভ-ইন সম্পর্কে পরিণত হয় সেখানে প্রযুক্তির সাহায্য নিয়ে বিয়ে দিতে কতক্ষণ? আর এমনটাই করেছেন দেশের মাটি ধারাবাহিকের এক ভক্ত। যিনি সোজাসুজি ছবি এডিট করে বিয়ে দিয়ে দিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন- স্মরণে সুশান্ত! অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুদের সঙ্গে ফিরে দেখা কিছু মুহূর্ত
তবে সেই ভক্ত কিন্তু নিজের পোস্ট করা রাজা-মাম্পির বিয়ের ছবিটির সঙ্গে হ্যাশট্যাগে ‘এডিটেড ফটো’ লিখে বলে দিয়েছেন যে এই ছবিটি প্রযুক্তি ব্যবহার করেই তৈরি। সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘কেস দেবেন না প্লিজ, কেউ ওদের বিয়ে দিচ্ছে না দেখে আমি ওদের বিয়েটা দিয়ে দিলাম। ওদের দু’জনকে এই সাজে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। এই দিনটার ওপেক্ষায় বসে আছি।’





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!