এই সপ্তাহের টিআরপি তালিকায় বড় রদবদল দেখা গেল। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের অবস্থান বদলে গিয়েছে, ফলে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। এতদিন শীর্ষে থাকা ‘জোয়ার ভাঁটা’ এবার সেই জায়গা হারিয়ে ফেলেছে, আর নতুন করে সেরার আসনে জায়গা করে নিয়েছে অন্য দুই ধারাবাহিক।
এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’। দুই ধারাবাহিকই পেয়েছে ৫.৩ নম্বর। ‘পরিণীতা’র গল্প এখন পারুলের পরিচয় ঘিরে এগোচ্ছে, যা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। একইভাবে অন্য ধারাবাহিকটিও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের শেষ অংশ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র শুরুর অংশ, যাদের নম্বর ৫.১। অন্যদিকে, এক সময়ের শীর্ষে থাকা ‘জোয়ার ভাঁটা’ এবার নেমে এসেছে তৃতীয় স্থানে। বর্তমানে গল্পে নতুন মোড় এলেও তার নম্বর দাঁড়িয়েছে ৫।
চতুর্থ স্থানে রয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’, যার নম্বর ৪.৯। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র শেষ অংশ এবং ‘গঙ্গা’, যাদের নম্বর ৪.৭। পাশাপাশি ষষ্ঠ স্থানে রয়েছে ‘গঙ্গা’র শেষ অংশ, ‘প্রতিজ্ঞা’ এবং ‘সংসারের সংকীর্তন’, প্রত্যেকেরই নম্বর ৪.৫।
আরও পড়ুনঃ তারাতলা বিপ*র্যয়ের পর বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর! কলকাতা-সহ একাধিক এলাকায় সব নির্মাণ কাজ বন্ধ, প্ল্যান খতিয়ে দেখতে গঠন বিশেষ কমিটি, এবার কি প্রকাশ্যে আসতে চলেছে বে*আইনি নির্মাণের নেপথ্যের চাঞ্চল্য*কর তথ্য?
এর পরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ‘ঘূর্ণি’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’-এর অংশ, নম্বর ৪.২। অষ্টম স্থানে ‘কনে দেখা আলো’ মহাপর্ব, সঙ্গে ‘ও মোর দরদিয়া’ ও ‘কুমকুম’ রয়েছে ৩.৯ নম্বরে। নবম স্থানে ‘কমলা নিবাস’ পেয়েছে ৩.৮, আর দশম স্থানে রয়েছে ‘বাবলি সুন্দরী’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’র অংশ, যাদের নম্বর ৩।






