গতকাল বিকেল গড়ানোর পর একটি ফেসবুকে ভিডিও পোস্ট, তাতে তিনি সকলের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে জিজ্ঞেস করেছিলেন, ‘হু ইজ কেকে’? তাতেই নেট মাধ্যমে শুরু হয় চূড়ান্ত বিতর্ক। আর এদিনই রাতে কলকাতায় অনুষ্ঠান শেষে না ফেরার দেশে চলে যান কেকে। এই নিয়ে এবার ফেসবুকে রূপঙ্করকে কটাক্ষ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। রূপঙ্করকে দিলীপ ঘোষের সঙ্গে তুলনা করলেন তিনি।
এই বিষয়ে দুটি পোস্ট করেন ভাস্বর। প্রথমটিতে তিনি লেখেন, “আজ থেকে রূপুংকরবাবুর নাম দিলীপ ঘোষ হোক। কারণ উনিও আলটপকা কথা বলে লাইমলাইটে থাকতে চান। কী অসহ্য সময়, নিজেকেই বলছেন কেকে’র থেকে ভাল গায়ক, সে তো মানুষ বলবে…আপনি লাফাচ্ছেন কেন? রাঘবদা বা কাউকে তো এসব বলতে শুনি না”।

অন্য একটি পোস্টে ‘জাতিস্মর’ ছবির গানের আদলে অভিনেতা লেখেন, “এ তুমি কেমন তুমি কেকে’র গানকে হিংসে কর, এ কেমন বাচালপনা নিজেকে ভাল গায়ক বল”।

ভাস্বরের এই বক্তব্যকে সমর্থন করে অভিনেত্রী রিমঝিম গুপ্ত কমেন্টে লেখেন, “এই লোকটা কারও মৃত্যুকেও একটা পাবলিসিটি স্টান্ট করতে পারে… জাস্ট ভাবে না। ছি!! আমরা কোন সমাজে, কোন যুগে বসবাস করছি”।
অন্যদিকে, কেকে-র মৃত্যুর পর এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে রূপঙ্কর বলেন, “দু:খ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওঁর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গিয়েছেন। ওর সেই বয়স নয়। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি কেকে-র বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি। চিনিই না মানুষটাকে। ওঁর উপর কেন রাগ থাকবে। আমি ওঁর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে সেটা তাঁদের ভুল”। কিন্তু এরপরও তাঁকে নিয়ে বিতর্ক কোনওমতেই কম হয়নি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার