কাশ্মীরের মুসলিম বোনের হাত থেকে রাখি পরলেন ভাস্বর চ্যাটার্জি! দুই ধর্মের বন্ধনে আবেগে আপ্লুত নেটপাড়া, সঙ্গে জুটছে গালাগালিও

‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’, কাজী নজরুল ইসলামের এই লাইনকে এবার নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই অসুস্থতা কাটিয়ে এবার এক কাশ্মীরের মুসলিম বোনের হাত থেকে রাখি পরলেন অভিনেতা।

অভিনেতা জানান ‘‘নেটমাধ্যমে প্রথমে আলাপ হয় হুমেরার দাদার সঙ্গে। জানতে পারি, ওরা প্রকৃত কাশ্মীরী মুসলিম। যদিও বহু বছর কলকাতার বাসিন্দা। এই বছর প্রথম ওদের সঙ্গে আমি রোজা রেখেছিলাম। ইদ পালন করেছিলাম।’’ হুমেরার ইচ্ছা ছিল অভিনেতাকে রাখি পরাবেন। জি বাংলার রিয়েলিটি শো সেই সুযোগ করে দিয়ে বাংলার সামনে সম্প্রতির নজর রাখলো।হুমেরা তার হাতে ফুলের রাখি পরিয়ে মিষ্টি মুখ করেন।বোনের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন ‘দাদা’ ভাস্বর। দর্শকরা হাততালিতে অভিবাদন জানান এই সম্প্রীতির বন্ধন কে।

প্রতিবছর রাখির দিন নিজের বোন কেও রাখি পরান তিনি।ভাস্বর দেখেছেন, ভাইয়েরা রাখি পরে যখন ঝলমলে মুখে ঘুরে বেড়ান তখন বোনেদের মুখ অল্প হলেও যেন ম্লান। কে তাঁদের রাখি পরাবে? তাই বাড়ির নিয়ম বদলে দিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি জানান ‘আমাদের বাড়িতে রাখি পরার চল একটু অন্য রকম। ছোটবেলায় যখন বোন আমাদের দুই ভাইকে রাখি পরাতো আমরা খুশি হতাম। কিন্তু বোনের মুখ গোমড়া। ওর অভিযোগ, ওর হাত শূন্য কেন থাকবে? তখন থেকে আমরাও শুরু করলাম ওকে রাখি পরানো। সেই ঐতিহ্য আজও অব্যাহত’।

সোশ্যাল মিডিয়ায় তিন ভাই বোনের রাখি পরে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।ছবি বলছে, বোনের হাতে বাঁধা ফুল দিয়ে বানানো বড় আকারের বিশেষ রাখি। ভাইদের থেকে এমন রাখি উপহার পেয়ে চওড়া হাসি বোনের মুখে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার অনুরোধ,এই রীতি যদি প্রতি ঘরে চালু হয় তা হলে মন্দ কী! বছরের একটা দিন তা হলে বোনেদের মুখেই হাসি ফোটে।

জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত অভিনেতার মন্তব্যকে সমর্থন জানান। পাশাপাশি তার দাবি তাঁর কথায়, তাঁদের বাড়িতে ভাইফোঁটার দিন বোনফোঁটার প্রচলন রয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর