আমাদের প্রিয় অভিনেতাদের জীবনের নানা অজানা কাহিনী শুনতে আমাদের ভালোই লাগে। বিভিন্ন টক শোতে এসে তারা যখন গল্পগুলো বলেন আমরা হাঁ করে তা গিলি। এবার সুপারস্টার দেবের জীবনের এক হাড় হিম করা কাহিনী শুনে হকচকিয়ে গেল সকলে।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও। যা দেখে হইচই পরে গিয়েছে নেটপাড়ায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, একসময় শ্মশানে অজ্ঞান হয়ে পরেছিলেন অভিনেতা। অভিনেতার এই বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।
মূলত ভিডিওটি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের খুবই জনপ্রিয় টকশো অপুর সংসারের একটি ছোটো অংশ। সেই ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতার বান্ধবী রুক্মিণী মৈত্রকেও। এই পর্বে অভিনেতা নিজের ছোটবেলার স্মৃতিচারণ করেছেন। তবে অভিনেতার স্মৃতি মধুর থেকেও বেশি হাড় হিম করে দেওয়ার মত ছিল। শুনে চমকে উঠেছেন শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে বান্ধবী রুক্মিণীর সঙ্গে উপস্থিত অনুষ্ঠানে বাকি দর্শকবৃন্দরা। ঘটনার শুরু গাজন মেলা দিয়ে।
এই পর্বে অভিনেতা জানালেন ছোট থেকেই বাবা-মার সঙ্গে মুম্বাইতে ছিলেন অভিনেতা। ছুটি পেলে কখনো-সখনো গ্রামে আসতেন মামার বাড়িতে। তেমনি একবার এসেছিলেন মামার বাড়িতে। সেখান থেকে গাজনের মেলা দেখতে গিয়েছিলেন অভিনেতা। এই মুহূর্তে ঘটনাটা পুরোপুরি মনে নেই সাংসদ-অভিনেতার। কারণ সেই সময়ে বেশ অনেকটাই ছোটো ছিলেন তিনি। তবে শুধু মনে আছে গাজনের মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই বেহুশ হয়ে গিয়েছিলেন। এরপর তাঁর সঙ্গে কী হয়েছে, তিনি জানেন না। গোটা একদিন বেহুশ হওয়ার পর জ্ঞান ফিরেছিল সাংসদ-অভিনেতা দীপক অধিকারীর।
কিন্তু এদিকে বাড়িতে সবাই তাঁকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। সকলের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। এরপর সময় নষ্ট না করে দেবের দিদি আর মামা সারা গ্রাম তন্নতন্ন করে খুঁজে থাকেন তাঁকে। শেষমেশ শ্মশানে অজ্ঞান হয়ে পরে থাকতে দেখেন অভিনেতাকে। অভিনেতা জানান দিদার মুখে শুনেছেন, তাঁকে কেউ নেশার কিছু খাইয়ে দিয়ে শ্মশানে ফেলে এসেছিল। এমনকি এলাকার মানুষজন তাঁকে পোড়াতে নিয়ে গিয়েছিল মৃত ভেবে।
এরপর সকলের মুখ থেকে জানতে পারেন, যে দিদা তাঁকে খুঁজে না পেয়ে গাজনের কাছে মানত করেছিলেন। বড় হলে দেবকে দিয়ে গাজনের সন্ন্যাস পালন করাবেন। শেষে দিদার কথা রাখতে মাধ্যমিক পরীক্ষার পর আবার গ্রামে মামাবাড়ি যাওয়া হয় অভিনেতার। সেইবার গোটা এক সপ্তাহের জন্য গাজনের সন্ন্যাসী হয়েছিলেন তিনি। সমস্ত নিয়ম পালন করেছেন। সন্ন্যাসীদের মত আগুন, কাঁটা ঝাঁপ সবটাই করেছিলেন।
তবে অভিনেতার এই ঘটনা শুনে হকচকিয়ে উঠেছেন সকলেই। যিনি টলিউডের জনপ্রিয় অভিনেতা তাঁর সঙ্গে এরকম কিছু হতে পারে, এটা অবিশ্বাস্য বলে মনে হয়েছে অনেকেরই। তবে এই পর্বের এই অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই। যেখানে বয়ে গিয়েছে কমেন্টের বন্যাও।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!