নবরাত্রির প্রথম দিন সবুজ নীল ময়ূরপঙ্খী শাড়িতে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছিলেন ঝুমা বৌদি মোনালিসা। আদতে ভোজপুরি সিনেমা জগতের মহারানী হলেও মোনালিসার আসল নাম কিন্তু অন্তরা বিশ্বাস অর্থাৎ তিনি আদ্যোপান্ত বাঙালি। তাই দুর্গা পুজোর দিনে মোনালিসা বাঙালির প্রাণের উৎসব উদযাপন করবেন না তা হয় না। এবার ষষ্ঠীর দিনে হলুদ সাজে সেজে দুর্গাপূজা উৎসব শুরু করলেন এই ভোজপুরি অভিনেত্রী।
ক্যাপশন দিয়েছিলেন, “ষষ্ঠীপুজো রেডি”, সেই সঙ্গে আজ ষষ্ঠীর দিনে দেবী দুর্গা কাত্যায়নী রূপে পূজিত হন সেই প্রসঙ্গটি নিয়েও লিখেছিলেন। হলুদ শাড়ি, মানানসই হলুদ গয়না, নাকে নথ কপালে টিকলি পরে ঝুমা বৌদিকে অপরূপ সুন্দরী লাগছিল।
তিনি মূলত বোল্ড অবতারেই তার ভক্তদের সামনে ধরা দেন কিন্তু বাঙালি তো তাই সাবেকিয়ানায় তার তুলনা হয়না। তার স্নিগ্ধ বঙ্গ নারীর সাজ তার বোল্ড লুককে এক কথায় হারিয়ে দিল। আপনিও দেখে নিন মোনালিসার পুজোর ছবি…
View this post on Instagram
Be Always Blooming! 💐🌷🌹🥀🌺🌸🌼🌻…. #friday #vibes #love #bloom #flowers #happy
তবে কিছুদিন আগেই কালো পোশাকের মধ্যে দিয়ে লাল অন্তর্বাসের উঁকিঝুঁকি তাকে অত্যন্ত জনপ্রিয় করে দিয়েছিল। এর আগে দিয়েছিলেন সুইমিং পুলে আনন্দ উপভোগ করার ফটো। তবে সেগুলো ছিল সবই থ্রবাক ছবি কিন্তু বর্তমানে পুরোপুরি পুজোর মুডে রয়েছেন অভিনেত্রী। তার প্রমাণ তার ইনস্টাগ্রামের সাম্প্রতিক ছবিগুলি।





