ভেঙেছে প্রথম সংসার, নিজের থেকে ৭ বছরের ছোটো বান্ধবীর ছেলেকে ফের বিয়ে, জানুন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীর জীবনের অজানা গল্প

টলিউডের বেশ পরিচিত মুখ বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakroborty)। নাট্য জগৎ থেকে চলচ্চিত্র সব জায়গায় তার অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করেছেন। ব্যক্তিগত জীবনে পরিচালক বীরসা দাশগুপ্তর সঙ্গে বিয়ে করেন তিনি। শোনা যায়, বীরসা দাসগুপ্তর মায়ের সঙ্গে বান্ধবীর মতো সম্পর্ক ছিল বিদিপ্তার (Bidipta Chakroborty)। বিদিপ্তার শাশুড়ি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকা চৈতালি দাশগুপ্ত। বীরসার সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই শাশুড়ির সঙ্গে বন্ধুত্ব ছিল বিদিপ্তার।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী (Bidipta Chakroborty)। সাক্ষাৎকার বিদিপ্তা বলেছিলেন, তাদের বাড়িতে আমার যাতায়াত ছিল। তখন তো বীরসাকে ছোট দেখেছি, কখনো গালও টিপে দিয়েছি আদর করে। ঠিক মনে নেই অভিনেত্রী জানান স্বামীর চেয়ে প্রায় সাত বছরের বড় তিনি। বয়সের ফারাক কোনদিনও তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি।

বীরসাকে বিয়ের আগেই বিবাহিত ছিলেন বিদিপ্তা (Bidipta Chakroborty)। প্রথম সংসারে একটি কন্যা সন্তান ছিল। সেই সংসার টেকেনি। বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে আলাদা থাকেন তিনি। বিবাহ বিচ্ছেদের পরেই বীরসা দাশগুপ্তর সঙ্গে পরিচয় গাঢ় হয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন, “সে সময় বীরসার বয়স ছিল ২৫, সদ্য একটি প্রেম ভেঙেছিল। আমিও বিচ্ছেদ নিয়ে ভেঙে পড়েছিলাম একটা সময় দুজনের সম্পর্ক প্রেমের আকার নেয়। দুজনের পরিবারেই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়নি।”

অভিনেত্রীর শাশুড়ি চৈতালি দাশগুপ্ত বলেন, “বন্ধু কখন বউমা হয়ে গেল, সেটা একদমই বুঝতে পারিনি।” আধুনিক চিন্তাভাবনায় বিশ্বাসী চৈতালি জানান, “বিয়ের পর বিদিপ্তা (Bidipta Chakroborty) আমার মেয়ে হয়ে গেল, সঙ্গে ফুটফুটে একটা বাচ্চা। এই দুজনকে পেয়ে আমার বাড়িটা ভরে গেছিল। আমার বাড়িতে মেয়ে ছিল না, আর আজ বাড়িময় মেয়ে। এখন ভরপুর সংসার।”

প্রসঙ্গত ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েন বিদিপ্তা-বীরসা। এটা ছিল অভিনেত্রী বিদিপ্তার (Bidipta Chakroborty) দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের মেয়ে মেঘলা দাশগুপ্তর সঙ্গে বীরসার সম্পর্ক দারুণ। বর্তমানে বাবা সহ পরিচালক হিসেবে কাজ করছেন মেঘলা।

আরও অন্যান্য খবর