Dev can be seen in Vidyasagar: বুধবার থেকে নতুন গুঞ্জন ছড়িয়েছে দেব অধিকারীর (Dev) নামে। তিনি নাকি বিদ্যাসাগর হচ্ছেন (Dev can be seen in Vidyasagar)। প্রযোজক-অভিনেতা এই মুহূর্তে লোকসভা নির্বাচনে নিয়ে ব্যস্ত। তাই বিনোদন জগতের দিকে বিশেষ নজর তিনি দিতে পারছেন না। দেবের (Dev) মুখ থেকে এই প্রসঙ্গে কোন কথা শোনা যায়নি। তবে খবর চাপা রাখার সম্ভব নয়। এই খবর প্রকাশ্যে আসতেই টলিউডের লোকজনদের ঘুম উড়েছে। এখন প্রশ্ন হচ্ছে মুখ্য ভূমিকায় কি দেব (Dev) অভিনয় করবেন। নাকি তিনি শুধু এই ছবি প্রযোজক হিসেবে পাশে থাকবেন। জানা যাচ্ছে এই ছবির পরিচালক হবেন ‘বাঘাযতীন’ ছবির পরিচালক অরুণ রায়।
তবে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তিনি অসুস্থ তাই এখন ছবি পরিচালনা নিয়ে কোন কথা তিনি বলতে পারছেন না (Dev can be seen in Vidyasagar)। পরিচালক অরুণ রায়ের কথায়, “খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়েছে। এখনও সম্পূ্র্ণ সুস্থ হইনি। তরল খাবার ছাড়া কিছুই খেতে পারছি না। ফলে, এক্ষুণি ছবি পরিচালনা নিয়ে কথা বলার অবস্থায় নেই”। তবে তিনি সব কথা অস্বীকার করে যাননি। অসুস্থ অবস্থাতেই তিনি প্রশ্ন করেছেন কেন দেবের (Dev) নাম সবাই জড়াচ্ছে (Dev can be seen in Vidyasagar)। তবে পরিচালক মুখ না খুললেও সূত্র মারফত জানা গিয়েছে এমন কিছুই ঘটতে চলেছে। জানা যাচ্ছে সেক্ষেত্রে দেব প্রযোজকের ভূমিকায় থাকবেন।
উল্লেখ্য, চোলাই-এর মত রাজনীতিমনস্ক ছবি রয়েছে অরুণের ঝুলিতে। তবে রাজনীতির সঙ্গে যুক্ত এই ছবি বেশিদিন প্রেক্ষাগৃহে স্থান পায়নি। জানা যায় নাকি বেশি দিন কাজ করতে পারেনি পরিচালকও। এই ছবি নিয়ে এই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল পরিচালক অরুণ রায়কে। এই বিষয়ে প্রশ্ন করা হলে অরুণের বক্তব্য, /”বাংলা গড়তে অতীতে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাঁদের কথা সে ভাবে বলা হয় না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আদর্শ, কাজ, ভাবনা তুলে ধরা দরকার। আমি সেই কাজটিই করছি। আমার স্বাদেশিকতা ভাল লাগে। তাই বাঘা যতীনকে নিয়েও ছবি করেছি। এ ভাবেই অগ্নিযুগের বিপ্লবীদের সামনে আনছি। ভয় পেয়ে বা অন্য কোনও কারণে নয়।”
পরিচালক অরুণ রায় এখন আপাতত বিশ্রামে রয়েছেন। চিকিৎসকেরা নিয়মিত দেখছেন তাকে। চিকিৎসকদের পরামর্শেই তিনি দিন কাটাচ্ছেন। প্রয়োজন ছাড়া বাইরে বিশেষ বেরোচ্ছেন না। সব ঠিক থাকলে বিদ্যাসাগর ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছর শেষের দিকে (Dev can be seen in Vidyasagar)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!