চলতি বছরে ভানুমতীর খেল দেখাচ্ছে করোনা। বিদায় নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিছুতেই। করোনাভাইরাস, লকডাউন, হোম আইসোলেশন এই সব ভাষাগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। লকডাউন এর অন্যতম প্রভাব পড়েছে বিনোদন জগতে। প্রথম কয়েক মাস সমস্ত কিছু শুটিং একেবারেই বন্ধ ছিল। এখন পরিস্থিতি অল্প হলেও স্বাভাবিক হয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
এর মধ্যেই এবার হাজির হচ্ছে বিগবসের ১৪ তম সিজন। কার্লাস টিভি-র এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর প্রোমোতে বিভিন্ন চমকে ডালি সাজিয়ে নিয়ে আসতে দেখা যাচ্ছে এই শোয়ের সঞ্চালক সলমান খানকে। আগামী ২০শে সেপ্টেম্বর কালার্স টিভিতে আসছে বিগবসের নতুন সিজন। সম্প্রতি প্রকাশ্যে এসেছছ বিগ বসের নয়া প্রোমো।
সেখানে ভাইজানকে বলতে শোনা যাচ্ছে, “২০২০ আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন করেছে। এবার এসেছে উত্তর দেওয়ার সময়। চলবে জশন, বদলাবে সীন। ২০২০কে উপযুক্ত জবাব দেবে জশনও চলবে তার সঙ্গে অআবার বদলাবে সীনও। কারণ ২০২০-কে এবার যোগ্য জবাব দেবে বিগবস।”
এই প্রোমোতে সিনেমাহলের ভিতরে পপকর্ন খেতে দেখা যাচ্ছে সলমান খানকে। এর আগেও বিগ বসের বেশ কয়েকটি প্রোমো সামনে আসছে। তবে এবার বিগবসে আসতে চলেছে অনেক পরিবর্তন,সৌজন্যে অবশ্যই করোনা। এই বছর করোনার জেরে কোনওরকম ঝুঁকি নিতে চান না সলমন।
সোহেল ফরমেট কে পরিবর্তন করে ফেলা হচ্ছে যার জন্য নির্মাতারা বাজেট কমাচ্ছেন। পুরনো বিগবসে দেখা গিয়েছে যে প্রতিযোগীদের ১৫ সপ্তাহ বিগ বস’-এর ঘরে থাকতে হয় তবে বর্তমান পরিস্থিতিতে সেই সময় কমানো হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে যে এই বছর বিগবসে চার থেকে পাঁচজন সেলিব্রিটি থাকবেন। আর বাকি প্রতিযোগীদের বেছে নেওয়া হবে আম জনতার মধ্যে থেকে। এছাড়াও প্রতিযোগীদের যে পারিশ্রমিক দেওয়া হয় তার পরিমাণও কমতে পারে বলে জানা যাচ্ছে নির্মাতাদের তরফ থেকে।





