প্রথম চীনা কোম্পানি হিসাবে করোনা ভ্যাকসিনের পেটেন্ট পেল ক্যানসিনো

চীনা বায়ো ফার্মাসিউটিক্যাল সংস্থা ক্যানসিনো বায়োলজিকস এর তৈরি করোনা ভ্যাকসিনের স্বীকৃতি দিল চীনা সরকার। এর ফলে তিনি এটি প্রথম স্বীকৃতি প্রাপ্ত করোনা ভ্যাকসিন হিসেবে পরিচিত হলো। রিকম্বিনেন্ট অ্যাডিনো ভাইরাস ভ্যাকসিনের নাম দেয়া হয়েছে Ad5-nCoV। বিশেষজ্ঞরা এই ভ্যাকসিনের সৃজনশীলতা এবং স্বতন্ত্রতা প্রদর্শনের পর বেজিং থেকে পেটেন্ট দেওয়া হয়েছে বলে চীনা মিডিয়া জানিয়েছে।

চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে একটি ডকুমেন্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভ্যাকসিন অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ জনসংখ্যার জন্য তৈরি করা যেতে পারে।

চীনের সংবাদপত্র যা মূলত কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত, পিপলস ডেলি ডকুমেন্ট উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে গত ১১ই আগস্ট এই পেটেন্ট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কাকতালীয়ভাবে ওইদিনই রাশিয়া নিজের দেশের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক পাঁচের স্বীকৃতি দেয়।

গত সপ্তাহেই প্রস্তুতকারী সংস্থা ঘোষণা করেছিল যে, এই ভ্যাকসিন এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল খুব জলদি সৌদি আরবে শুরু হতে যাচ্ছে। রাশিয়া, ব্রাজিল, চিলির মতো দেশের সঙ্গে এই সংস্থা যোগাযোগ করেছে তাদের ভ্যাকসিন এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল সংক্রান্ত ব্যাপারে।

ভারতও এই ব্যাপারে পিছিয়ে নেই। দেশে ইতিমধ্যেই তিন প্রকার করোনার প্রতিষেধক এর কাজ চলছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে জানান যে বিশেষজ্ঞদের অনুমতি মিললেই ভারত গণহারে করোনার প্রতিষেধক এর উৎপাদন শুরু করে দিতে পারবে।

RELATED Articles

Leave a Comment