অনুমতি দিলেন সুশান্তের বাবা, কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের আবেদন বিহার সরকারের

অবশেষে সুশান্ত রাজপুত-এর অস্বাভাবিক মৃত্যুরহস্য মামলায় সিবিআই তদন্তের আর্জি জানাল বিহার সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই আবেদন জানিয়েছে নীতিশ কুমার সরকার এবং সুশান্তের বাবা কেকে সিংয়ের অনুমতির ভিত্তিতে এই আবেদন করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন যে সুশান্তের বাবা যদি সিবিআই তদন্ত চান তাহলে বিহার সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানাবে। ‌সেইমত মঙ্গলবার কেকে সিং সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে নীতিশ কুমারের সঙ্গে কথা বলেন তিনি।

এরপরেই জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিং জানান, বিহার সরকারের তরফে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করা হল কেন্দ্রীয় সরকারের কাছে।

https://twitter.com/ANI/status/1290529555128623104

এই মামলার তদন্ত পাটনা পুলিশ করতে পারবে কিনা সেই বিষয়টি আদালতে বিচারাধীন হলেও আইন অনুযায়ী বিহার সরকারের সম্পূর্ণ অধিকার রয়েছে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার সুপারিশ জানানোর জন্য। এর কারণ সুশান্তের মৃত্যুর পর এই মামলার তদন্তের জন্য প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র এফআইআর দায়ের করা হয়েছে বিহার পুলিশের কাছেই। তবুও নীতিশ কুমার অপেক্ষা করছিলেন সুশান্তের পরিবারের অনুমতির জন্য। অনুমতি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই মামলার তদন্তভার সিবিআই এর কাছে তুলে দেওয়ার সুপারিশ জানালো বিহার সরকার। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সিলমোহর করে দিলেই শুরু হয়ে যাবে সুশান্তের অস্বাভাবিক মৃত্যু মামলার সিবিআই তদন্ত।

RELATED Articles

Leave a Comment