রামমন্দিরে নতুনত্ব কিছুই নেই। নলহাটিতেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায়‌ই ভবিষ‍্যতের আস্থা! বক্তা অনুব্রত!

রামমন্দিরের কোন‌ও নতুনত্ব তো কিছুই নেই। আগামী বিধানসভা নির্বাচনে মমতাকে দেখেই ভোট দেবে জনগণ এমনটাই জানালেন অনুব্রত মন্ডল। তাঁর কথায় রামমন্দির নিয়ে নতুন করে দেখানোর কিছু নেই। সব জায়গাতেই আছে। নলহাটিতেও তো আছে। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের কথায়, কে কী বলল, কারও কথা তিনি কিছু করেন না।

অনুব্রত মণ্ডল বলেন, সাধারণ মানুষের খাবার নেই, চাকরি নেই। তবে এক‌ই সঙ্গে তাঁর দাবি বীরভূমে পরিযায়ী শ্রমিকরা ১০০ দিনে কাজে যুক্ত হয়েছেন। অনুব্রত মণ্ডল বলেন, এরপর আর কেউ বিজেপিতে থাকবে না। ইতিমধ্যেই ১৫ থেকে ২০ হাজার মানুষ তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট।

সম্প্রতি দলে যে পরিবর্তন হয়েছে, তা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এনিয়ে তিনি কোন মন্তব্য করবেন না । তবে বিজেপির মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, ঠিক সময়ে উত্তর দেবেন। পাশাপাশি এও বলেন দুর্গাপুজোর পর বিস্তারিত জানিয়ে দেবেন তিনি।

RELATED Articles

Leave a Comment