দাঁড়াতে হবে না ব্যাংকের লাইনে, ঘরে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাবেন পেনশন প্রাপকরা

এতদিন অবসর প্রাপ্ত বয়স্ক মানুষরা লাইফ সার্টিফিকেট জমা দিতে প্রতিবছর ব্যাংকে গিয়ে লাইন দিতেন। এতে অনেক সময় তাদের শারীরিক অসুস্থতা তো বটেই জীবনহানির আশঙ্কাও দেখা দিত। কিন্তু অনেক সময় তারা এই সার্টিফিকেট জোগাড় করতে পারেন না নিজেদের বয়সের ভারে।‌ আর এর প্রভাব পড়ে তাদের পেনশনের উপর।

বর্তমানে প্রায় পাঁচ মাস ধরে লকডাউন চলায় অবসর প্রাপ্ত বয়স্করা আরও সমস্যায় পড়েছেন। এবার তাদের মুশকিল আসান করল কেন্দ্রীয় সরকার। ‌ এবার থেকে ঘরে বসেই জমা দেওয়া যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। যার নাম দেওয়া হয়েছে জীবন প্রমাণ। এর জন্য প্রত্যেক পেনশন হোল্ডারকে এবার আধার নম্বর এবং বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ঘরে বসেই এই লাইফ সার্টিফিকেট বানিয়ে নিতে হবে।

https://twitter.com/UmangOfficial_/status/1288356461202923521?s=20

এর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি অ্যাপ খোলা হয়েছে যার নাম ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ এজ গভর্নেন্স, এর মাধ্যমে প্রবীণ নাগরিকরা ঘরে বসে লাইফ সার্টিফিকেট পেতে পারবেন।

শুধু এই নয় পরে যদি লাইফ সার্টিফিকেট পুনর্নবীকরণ এর জন্য জমা দিতে হয় তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে নতুন করে জীবন প্রমাণ তুলতে গেলে নতুন করে আইডি দিতে হবে এরকমটাই জানা গিয়েছে সূত্র মারফত। এছাড়াও এই অ্যাপ ব্যবহারের সবথেকে বড় সুবিধা হলো বারবার করে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। বদলে এটি একবার জমা করলে পরবর্তী ক্ষেত্রে নিজে থেকে আধার নম্বর ও আইডি মিলিয়ে জমা পড়ে যাবে। এই ঘোষণার ফলে অবসর প্রাপ্ত বয়স্ক মানুষরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

RELATED Articles

Leave a Comment