সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত হলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এই রিয়া কী করে এখন বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে এসে প্রকাশ্যে বক্তব্য রাখছে প্রশ্ন তুললেন সুশান্তের বাবা কে কে সিং(K.K Singh) এর আইনজীবী বিকাশ সিং(Bikash Singh)।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে খারিজ করে রিয়া সংবাদমাধ্যমে(Media) জানিয়ে দিয়েছেন দোষ সুশান্তের পরিবারের। তিনি সুশান্তকে আগলে রেখেছিলেন কিন্তু সুশান্তের পরিবার তাকে বিভিন্ন কুরুচিকর অভিযোগে অভিযুক্ত করে তার ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে। এবার রিয়ার বিরুদ্ধে মুখ খুলল সুশান্তের পরিবার। রিয়ার নাম না করে সংবাদমাধ্যমে বিচারাধীন ব্যক্তির প্রচার নিয়ে প্রশ্ন তুললেন সুশান্তের পরিবারের আইনজীবী।
টুইটারে বিকাশ সিং লিখেছেন, ”আমি বিশ্বাস করি বিচারাধীন ব্যক্তির সংবাদমাধ্যমের প্রচার থেকে দূরে থাকা উচিত। বিচারাধীন ব্যক্তি যদি নির্দোষ হয় তাহলে এই কাজের মাধ্যমে কিন্তু তাদের খ্যাতি নষ্ট হবে। আবার তারা যদি দোষী হয় তাহলে মিডিয়ার সামনে এসে এই প্রচার এর কোন যুক্তি নেই।”
#FridayThoughts -In fact I have suggested to the PM to make a law to ban terror outfits and people in conflict with law from getting any media publicity . This will curb terror as the incentive for the same will be taken away.
— Vikas Singh (@vikassinghSrAdv) August 28, 2020
দ্বিতীয় টুইটে বিকাশের লিখেছেন যে, তিনি প্রধানমন্ত্রীকে(PM Narendra Modi) এই ব্যাপারে অনুরোধ জানাবেন একটি আইন প্রণয়ন করতে যেখানে কোন বিচারাধীন ব্যক্তি যাতে সংবাদমাধ্যমের সামনে আসতে না পারে এর ফলে যেমন অপরাধ দমন করা যাবে এবং অপরাধকারীদের উৎসাহও নষ্ট করা যাবে।
সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতী(Sweta Singh Kriti) ও রিয়ার সাম্প্রতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারগুলো নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, কর্মফল ভুগতেই হবে। কারণ রিয়া সুশান্তর মানসিক অবসাদ নিয়ে বারংবার এই সাক্ষাৎকারগুলিতে বলেছেন। সুশান্তের পরিবারের বিরুদ্ধে মুখ খুলেছেন। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে(Ankita Lokhande)কে একহাত নিতেও ছাড়েননি তিনি। এই অভিযোগের বিরুদ্ধেই এবার সরব সুশান্তর পরিবার।





