ফের অভিযোগের নিশানায় ‘ঠাকুর’-এর প্রাণপ্রিয় বিশ্বভারতী। এবার উঠল গাড়ি আটকে ‘তোলা’ নেওয়ার অভিযোগ।

পাঁচিল সমস্যা, বহিরাগত বিতর্কের পর আবার খবরের শিরোনামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব ভারতী (Visva-Bharati)। এবার উঠলো তোলা নেওয়ার মতো মারাত্মক অভিযোগ। সূত্রের খবর, এদিন সকালে একটি ভ্যান গাড়ি করে গাছের শুকনো ডাল নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। অভিযোগ উঠেছে সেই সময় বিশ্বভারতীর উপাচার্যর বাসভবনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন। শুকনো ডাল সহ ভ্যানগাড়িতে বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।

পিন্টু বাগদি(Pintu Bagdi) নামে ওই ব্যক্তির অভিযোগ, তাঁর আটক গাড়িটিকে ছেড়ে দেওয়ার জন্য ৫০০০(5000) টাকা তোলা চাওয়া হয়। তিনি টাকা দিতে না পারায় গাড়িটি আটকে রাখা হয়। এমনকি তাঁকে যারপরনাই হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সেইদিন রাতেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত পিন্টু বাগদি।

তিনি বলেন দীর্ঘক্ষণ ভ্যান গাড়িতে আটকে রেখে আমাকে হেনস্তা করে বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা আমার কাছে ৫০০০টাকা তোলা চেয়েছে। দিইনি তাই আমার গাড়িও ছাড়েনি। নিরাপত্তারক্ষীদের অধিকার নেই গাড়ি আটকে রাখার। থানায় না দিয়ে আমার গাড়ি আটকে রেখে দেয় বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা।

এই প্রসঙ্গে, বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বান সরকার(Anirban Sarkar) বলেছেন, আমরা অভিযোগের কথা শুনেছি।গাড়িটি বনদপ্তরে(Forest Department) দিয়ে দিয়েছি।পুলিশ নিজের মতো তদন্ত করুক।

RELATED Articles

Leave a Comment