ধোনিকে অধিনায়ক হিসেবে দরাজ সার্টিফিকেট দিলেন গ্রেগ চ্যাপেল

গ্রেগ চ্যাপেল যখন ভারতীয় দলের দায়িত্বে ছিলেন, তখন তার অন্যতম প্রিয় ছাত্র ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আজ যখন কার্যত সমস্ত ট্রফি জেতার পর অবসর জীবন পালন করছেন ধোনি, তখন তাকে বিশ্বের সেরা অধিনায়কদের সাথে এক সারিতে রাখলেন গ্রেগ চ্যাপেল।

শুক্রবার একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাপেল ধোনিকে মাইকেল ব্রিয়ারলি, ইয়ান চ্যাপেল, মার্ক টেলর এবং ক্লাইভ লয়েডের সাথে তুলনা করলেন। তিনি বলেন, “আমার মতে, আমার দেখা ভারতের সেরা অধিনায়ক হল ধোনি এবং আমি ওকে আমার অভিজ্ঞতা অনুযায়ী শ্রেষ্ট অধিনায়কদের সাথে এক সারিতে রাখতে চাই। গত ৫০ বছরের সেরা অনুপ্রেরণামূলক অধিনায়কদের মধ্যে মাইকেল ব্রিয়ারলি, ইয়ান চ্যাপেল, মার্ক টেলর এবং ক্লাইভ লয়েডের সাথে থাকবেন মহেন্দ্র সিং ধোনি।”

এছাড়াও খেলোয়াড় হিসেবে ধোনি সমস্ত আশা আকাঙ্খাকে ছাপিয়ে গিয়েছেন, তাও স্পষ্ট করে দেন চ্যাপেল।

RELATED Articles

Leave a Comment