Bitkel Bengali: এখন সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটারদের ছড়াছড়ি। প্রত্যেকেই তাদের নিজেদের দক্ষতাতে কনটেন্টের জোরে মানুষের মনে জায়গা করে নিতে চান। তাদের কনটেন্টের জোরেই নিজেদের ফলোয়ার্স বাড়ান আর তা থেকেই তারা বেশ মোটা টাকা উপার্জন করেন। মাঝেমধ্যেই কনটেন্ট ক্রিয়েটারদের ভক্তদের মধ্যে ঝামেলা লেগে থাকে। কার ফলোয়ার্স কত বেশি, কার কন্টেন্টে কে কাকে খোঁচা মেরেছে, এইসব নিয়ে ঝামেলা হতে থাকে ফলোয়ার্সদের মধ্যেই। তবে অনেক সময়ই সেই ঝামেলা হয় কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে রোস্ট নিয়ে। সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটারের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে বিটকেল বাঙালি (Bitkel Bengali) অর্থাৎ সৈয়দ শামসিল জলখাবারে বংগাই অর্থাৎ কিরণ দত্ত এবং বাঁকুড়া মিমস উন্মেষ গঙ্গোপাধ্যায়কে খেয়ে ফেলতে পারেন। এমন একটা পোস্ট বানানো হয়েছে অবশ্যই বিটকেল বাঙালির ফ্যানের তরফে। সম্প্রতি এবার এই প্রসঙ্গ নিয়েই মুখ খুললেন বিটকেল বাঙালি।
বিটকেল বাঙালির (Bitkel Bengali) ফ্যানের তরফে পোস্টে লেখা হয়েছিল, ‘১০ জন উন্মেষ গঙ্গোপাধ্যায়, ২০ জন কিরণ দত্তকে রোজ ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন।’এই পোস্ট রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিরণ দত্ত ও উন্মেষ গাঙ্গুলীর ফ্যানেরা কমেন্টে চড়াও হয়েছেন। এবার এই পোস্ট নিয়েই নিজের মতামত দিলেন সৈয়দ শামসিল। একজন কনটেন্ট ক্রিয়েটর স্বাভাবিকভাবেই তিনি নরমাল ভিডিও করে ঝামেলা করবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি কন্টেন্ট বানিয়েছেন।
একটি ভিডিও পোস্ট করে ভাইরাল ওই পোস্টের জবাব দিলেন সৈয়দ শামসিল। সোশ্যাল মিডিয়া বিটকেল বাঙালির (Bitkel Bengali) পেজ থেকে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, “আমি এখানে কমেডিয়ান হতে এসেছি, রাক্ষস নয়। আমি জলজ্যান্ত মানুষ খেয়ে নেব! হয়তো বেশি খাই তাই বলে দুজনকে? কিরণকে খাওয়া যাবে, কিন্তু উন্মেষের মতো লম্বা চওড়া মানুষকে খাব কী করে?” মজা করে তিনি আরো বেশ কয়েকটা কথা বলেছেন। বলেছেন, “এই পোস্ট এত ঘুরছে যে আজ মা জলখাবারে কী খাব জিজ্ঞেস করতে বললাম ২ বং গাই ৫টা উন্মেষ। তাছাড়া রোজ এই দুজনে কী করে খাব? একদিন খাওয়ার পর পরদিন ওরা আমায় আবার খেতে দেবে নাকি?”
না, সৈয়দ (Bitkel Bengali) মনুষ্যত্ব ভুলে যাননি। নিজের ফলোয়ার্সদের স্পষ্ট বার্তা দিয়েছেন এমন কোন পোস্ট যেন তারা না বানান। তার মতে, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই নিজেদের মতো করে সকলকে আনন্দ দিতে এসেছে। প্রত্যেকের আলাদা আলাদা ফান্ডব্যাস আছে, সবাই নিজের মতো কন্টেন্ট বানান, সবাই নিজের জায়গায় বেশ প্রতিষ্ঠিত। বলা ভালো বিটকেল বাঙালি অর্থাৎ সৈয়দ শামসিল পেজটি কিরণ দত্ত বা উন্মেষ গঙ্গোপাধ্যায়ের পেজের থেকে অনেকটা নতুন। তিনি কনটেন্ট ক্রিয়েটরের জগতে নবাগত বলা চলে। অল্পদিনেই দর্শকদের নজর কেড়েছেন তার নিজের কনটেন্ট দিয়ে।
ইতিমধ্যেই বিটকেল বাঙালির (Bitkel Bengali) ফলোয়ার সংখ্যা পৌঁছেছে ৬ লাখের কাছে। অন্যদিকে কিরণ দত্ত বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের জগতে অন্যতম পথপ্রদর্শক। বাঁকুড়া মিমসের অর্থাৎ উন্মেষ গঙ্গোপাধ্যায়ের পেজটিও বহুদিন ধরে রয়েছে। তাদের ফলোয়ার সংখ্যা চোখে পড়ার মতো। উন্মেষ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই কনটেন্ট বানানোর পাশাপাশি একাধিক মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ইত্যাদিতে কাজ করে ফেলেছেন। অন্যদিকে কিরণ দত্ত মিউজিক ভিডিওতে কাজ করেছেন।






