‘আমাদের ভুল হয়েছে আমরা একসঙ্গে…’, অবশেষে মিশমি ও নিজের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রণজয়, কী জানালেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ায় রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu) ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার দুপুরে অভিনেতা তার সোশ্যাল মিডিয়ার পাতায় ভিডিওটি পোস্ট করেন। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুর পাশে বসে রয়েছেন তারই সহকর্মী মিশমি দাস। ভিডিওটিতে তাদের চোখে মুখে বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। বিরক্তি নিয়েই তাদের অনুরাগী ও সাধারণের উদ্দেশ্যে একটি বার্তা দিলেন তারা। তবে কি তাদের সম্পর্কের বার্তা? বেশ কিছুদিন ধরেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে তাদের নিয়ে, নাকি তারা প্রেম করছেন লুকিয়ে।

গত বছর ডিসেম্বরে অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে খেতে এসেছিলেন মিশমি ও রণজয়। সেই বিয়ের অনুষ্ঠানে তাদের একসাথে দেখেই দানা বাঁধে জল্পনা‌। টলি পাড়ার অনেকেই মনে করেছিলেন নতুন সম্পর্কে জড়িয়েছেন রণজয় (Ronojoy Bishnu)। সেই নিয়ে মিডিয়ায় কম লেখালেখি হয়নি। টেলিভিশনের পর্দায় তাদের দাদা বোনের চরিত্র দেখা যায়। অনেকেই ভেবে বসেছিলেন আদৃত কৌশম্বির মতো তাদেরও পরবর্তীতে দেখা যাবে জুটি হিসেবে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনকে পাত্তা দেননি তারা। প্রত্যেকবার গুঞ্জনকে অস্বীকার করেছেন। স্পষ্ট জানিয়েছেন তারা সম্পর্কে নেই, তবে রটনা কমেনি। এমনকি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেও নানান মজার সম্মুখীন হতে হয়েছে মিশমিকে। বেশ কিছু মাস ধরে চলা এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছেন রণজয় ও মিশমি।

এবার রণজয় (Ronojoy Bishnu) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে জানালেন, “আমাদের নিয়ে দয়া করে গুজব রটাবেন না। হাত জোড় করে অনুরোধ করছি। আমাদের ইমেজটা নষ্ট করবেন না। অনেক বছরের পরিশ্রম আছে এর পিছনে। অনেক যত্ন করে লালন করেছি নিজের ইমেজটা। এটা আমার খুব গর্বের জায়গা। সকলের প্রতি ভালবাসা রইল।” রণজয় আক্ষেপ করে বলেন, “আমাদের ভুল হয়েছে আমরা একসঙ্গে বন্ধুর বিয়েতে খেতে গিয়েছিলাম”।

এর আগে সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ছিল রণজয়ের (Ronojoy Bishnu)। ‌মিশমিরও ব্রেকআপ হয়েছে বেশ কিছুদিন আগে। তাই মিডিয়া যাতে অহেতুক কোন রটনা না রটায় তারই আর্জি জানিয়েছেন তারা। প্রাক্তন প্রেমিকা সোহিনীর ছবি সোশ্যাল মিডিয়া ঘুরে ফিরে এলেও, এড়িয়ে যান অভিনেতা। এক সাক্ষাৎকারে রণজয় (Ronojoy Bishnu) জানিয়েছেন, “দেখে স্ক্রল করে চলে যাই, এখানে তো কিছু করার নেই। কাউকে যদি জীবনে ভালবাসি, সে আজ না থাকলেও তাঁর বিরুদ্ধে গিয়ে খুনোখুনি মারামারি করব? যে যেখানেই থাকুন, যার সঙ্গে থাকুক, যেন ভাল থাকে।ব্যস, এটাই চাওয়া।”

RELATED Articles