Drinking water is unfit for drinking: নানা সময় নানা জায়গায় জলের সমস্যা দেখা যায়। মূলত গ্রীষ্মের দিনে বা বর্ষার সময় জলের সমস্যা হয়ে থাকে। তবে অনেক সময় টাইম কলের জলের পরিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে (Drinking water is unfit for drinking)। এবার টাইম কলের জলেই বিষ! শিলিগুড়ি পুরনিগমের তরফে আপাতত টাইম কলের জল পান থেকে বিরত থাকতে বলে হয়েছে। যেহেতু শিলিগুড়ির পুরনিগমের (Siliguri municipal) টাইম কলের জল ব্যবহার করা যাচ্ছে না তাই বিকল্প ব্যবস্থা হিসেবে আলিপুরদুয়ার থেকে পানীয় জলের পানীয় জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে পুরনিগম কর্তৃপক্ষের তরফে।
পুরনিগমের (Siliguri municipal) তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শিলিগুড়ি এলাকার টাইম কলের জলে বাকি সব কাজ করা গেলেও ওই জল পানের যোগ্য নয় (Drinking water is unfit for drinking)। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে তা স্পষ্টভাবে বলা হয়নি পুরো নিগমের তরফে। তিস্তা নদীর জলকে ক্যানেলের মাধ্যমে এনে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করা হয় শিলিগুড়ি পুর এলাকায়। যে ক্যানেলের মাধ্যমে জল নিয়ে আসা হয় বর্তমানে তিস্তার সেই ক্যানেলের সংস্কারের কাজ চলছে। তাই বর্তমানে মহানন্দা নদীর জল পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করা হয়েছে পুরনিগমের তরফে। এই ঘটনাতেই সমস্যা তৈরি হয়েছে (Drinking water is unfit for drinking)। ঘটেছে বিপত্তি।
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর মধ্যে সবথেকে দূষিত জল রয়েছে মহানন্দা নদীতেই। পরিবেশ দূষণ দপ্তরের বিভিন্ন রিপোর্টে এর আগে মহানন্দা নদীর জল দূষণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছে (Drinking water is unfit for drinking)। গতকাল পুনরায় সেই রিপোর্ট এসে পৌঁছেছে পুরনিগমের কাছে। আর তাতেই দেখা যাচ্ছে যে এই জল পানের অযোগ্য। তাই জন্য এবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুরনিগম (Siliguri municipal)। যাতে তাদের সরবরাহ করার টাইম কলের জল কেউ পানীয়র জন্য না ব্যবহার করে তার জন্য সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
শিলিগুড়ি এলাকার বহু মানুষেরই পানীয় জল হিসেবে টাইম কল ভরসা। সমস্যায় পড়েছেন শিলিগুড়ি পুরনিগম (Siliguri municipal) এলাকার মানুষজন। গত কয়েকদিনে অনেকেই মহানন্দার এই শোধিত জল পানীয় জল হিসেবে ব্যবহার করেছেন। এবার শিলিগুড়ি পুরনিগমের এই রিপোর্ট প্রকাশে আসতেই সেই জল খেতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন (Drinking water is unfit for drinking)। না জেনে যে পানের অযোগ্য জল খেয়েছেন তা নিয়েও মাথা ব্যাথা বেড়েছে অনেকের। তাই এখন সেই এলাকায় পানীয় জলের হাহাকার দেখা গিয়েছে।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছেন, “টাইম কলের জল এখন পানীয় জল হিসেবে ব্যবহার না করার অনুরোধ করছি। পুরনিগম (Siliguri municipal) থেকে যে জল বাড়িতে বাড়িতে যায়, সেই জলে অন্যান্য কাজ করুন, কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না।” টাইম কলের জল পানের অযোগ্য এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা (Drinking water is unfit for drinking)। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন,”গত ১৫-১৬ দিন ধরে কি তাহলে শিলিগুড়ির মানুষ বিষ-যুক্ত জল খেলেন? সেই জল কেন পরীক্ষা না করেই মানুষকে খাওয়ানো হল? তার মানে শিলিগুড়ি পুরনিগম দূষিত জলের নামে বিষ জল পান করালেন শিলিগুড়ি শহরবাসীকে।”






