দিল্লিতে সংসদ যাওয়ার পথে আটকানো হল অধীরের গাড়ি!

সাংসদ স্টিকারের বৈধতা শেষ হয়ে যাওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে সংসদে যাওয়ার পথে রাজীব চকে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর পথ আটকাল দিল্লি পুলিশ। তবে গাড়ি থামালেও অধীরকে থামানো যায়নি। বাকি পথ হেঁটেই সংসদে যান তিনি। তবে গোটা ক্ষুব্ধ এই কংগ্রেস সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে অধীর বলেন, তাঁর গাড়িতে ২০১৯ সালের ‘ভ্যালিড এমপি’-র স্টিকার লাগানো ছিল। লোকসভার নোটিফিকেশন অনুযায়ী, ২০১৯-এর স্টিকার ২০২০-র ৩১ মার্চ পর্যন্ত বৈধ। কিন্তু এদিন দুপুর পৌনে ২টো নাগাদ তাঁর গাড়ির চাকা থামিয়ে দেওয়া হয়। গাড়িতে সাঁটানো স্টিকারটিকে অবৈধ তকমা দিয়ে পুলিশ বলে, ২০২০-র বৈধ স্টিকার গাড়িতে সাঁটাতে হবে। না হলে তাঁকে গাড়ি নিয়ে সংসদ চত্বরে ঢুকতে দেওয়া যাবে না। গোটা ঘটনাটি সাজানো বলেও অভিযোগ তোলেন তিনি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর