দেশজুড়ে করোনা যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতির। একের পর এক তারকা বলি হচ্ছেন করোনায়। এবার করোনা প্রাণ কাড়ল হিন্দি ছবি ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা বিক্রমজিত কনওয়ারপালের। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন তিনি। অভিনয় করেছেন বহু হিন্দি ছবি ও ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
সম্প্রতি, অভিনেতা অনিল কাপুরের সাথে ‘২৪’-এ অভিনয় করেছিলেন তিনি। করোনা সংক্রমণের কারণে ভর্তি ছিলেন মুম্বইয়ের এক হাসপাতালে। আজ সকালেই মৃত্যু হয় তাঁর।
অভিনেতা রোহিত রয় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। লেখেন, “এবং আমরা আরও একজনকে হারালাম। সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি”।
https://twitter.com/rohitroy500/status/1388350184648634372?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1388350184648634372%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Factor-bikramjeet-kanwarpal-passes-away-due-to-covid-19-he-was-hospitalized-31619845763429.html
পরিচালক অশোক পণ্ডিত তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “অভিনেতা মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের মৃত্যুর খবর পেলাম আজ সকালে। খুবই খারাপ লাগছে। একজন অবসরপ্রাপ্ত এই সেনা অফিসার কাজ করেছেন বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে। তাঁর পরিবার ও নিকট আত্মীয়দের জন্য গভীর সমবেদনা”।
https://twitter.com/ashokepandit/status/1388328529318666247?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1388328529318666247%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Factor-bikramjeet-kanwarpal-passes-away-due-to-covid-19-he-was-hospitalized-31619845763429.html
আরও পড়ুন- ‘কলাকুশলীরা মরল না বাঁচল, তাতে ফেডারেশনের কোনও যায় আসে না’, অকপটে ইন্দ্রাণী
ভারতের হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন বিক্রমজিৎ কনওয়ারপাল। সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন ২০০২ সালে। এরপর অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে বলিউডে কাজ শুরু করেন। এরপর বহু ধারাবাহিক ও ছবিতে কাজ অভিনয় করেন তিনি। ‘ইল্লিগাল জাস্টিস’, ‘স্পেশ্যাল ওপিএস’, ‘আউট অফ অর্ডার’,-এর মতো ওয়েব সিরিজে কাজ করেছেন বিক্রমজিৎ কনওয়ারপাল।






