ব্যাপক করোনা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব আমজনতা।
এই কঠিন মুহূর্তে রাজ্যগুলির পাশে দাঁড়ালো কেন্দ্র। মহামারীর মোকাবিলায় যাতে অর্থ সংকটের মুখে না পড়তে হয় তাই নির্ধারিত সময়ের আগেই বিপর্যয় মোকাবিলা খাতে রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
আরও পড়ুন- এবার বন্ধ হচ্ছে যান চলাচল, বাস-মিনিবাস বন্ধ থাকবে টানা তিনদিন
প্রসঙ্গত উল্লেখ্য প্রত্যেক বছরই ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ আগের বছরের দেয় অর্থ কোন খাতে কত টাকা খরচ হয়েছে দেখে নতুন বছরের অর্থ বরাদ্দ করা হয়। যদিও এবার সেই সার্টিফিকেট দেখা হয়নি।
অর্থ মন্ত্রকের তরফ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মেনেই আগেভাগে বিপর্যয় মোকাবিলা খাতের এই টাকা রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। সাধারণত, এই অর্থ রাজ্যগুলিকে দেওয়া হয় জুন মাসের শুরুতে। কিন্তু এবার মহামারীর পরিস্থিতিতে একমাস আগেই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। শুধু তাই নয়, আগেরবারের বরাদ্দ অর্থ কোন খাতে কতটা খরচ হয়েছে, সেটাও দেখতে চাওয়া হয়নি।
আজ অর্থাৎ শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিলের প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল।
As a special dispensation, Dept of Expenditure, Finance Ministry at MHA’s recommendation has released in advance of the normal schedule the 1st instalment of the Central Share of State Disaster Response Fund (SDRF)for 2021-22 to all States. Rs 8873.6 cr released: Finance Ministry
— ANI (@ANI) May 1, 2021
সেই সঙ্গে জানানো হয়েছে প্রতিটি রাজ্যই এখন থেকে নিজেদের জন্য বরাদ্দ করা এই অর্থের ব্যবহার করতে পারবে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, অর্থ মন্ত্রকের এই বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ৪৩৬.৮ কোটি টাকা রাজ্যগুলি ব্যবহার করতে পারবে শুধু করোনা মোকাবিলার জন্য। এই অর্থ দিয়েই হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।





