কলকাতা বইমেলায় ধরা পড়ল পকেটমার,পরে জানা গেল তিনি একজন বলিউড অভিনেত্রী!যত কান্ড কলকাতায়

শেষে কিনা এমনটা হবে কেউ ভাবতেই পারেননি।টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কিনা কলকাতা বইমেলায় ধরা পড়ল পকেটমারি করে! গতকাল বিধান নগর উত্তর থানার হাতে তুলে দেওয়া হয়েছে ধৃত অভিনেত্রী রুপা দত্ত কে।এরপরে পুরো ঘটনা আজ সকালে জানতে পারে নেটিজেনরা এবং তারপর থেকেই ছিছিক্কার পড়ে গেছে নেট পাড়া জুড়ে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা গত দু’বছর ধরে কোভিডের কারণে আর এই বছর বইমেলা আবার হওয়ার জন্য ভিড়টাও আগের থেকে অনেক বেশী। তবে বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছিল যে বইমেলা থেকে পকেটমারির একাধিক অভিযোগ উঠে আসছে।অধিকাংশ মানুষের পার্স গায়েব হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই সেই পার্স ফেরত পাওয়া যাচ্ছে কিন্তু তাতে কোন টাকা থাকছে না।

বই মেলায় জ্যামার থাকার কারণে ইন্টারনেট পরিষেবা বারংবার ব্যাহত হচ্ছে তাই অনলাইনে পেমেন্ট বই মেলায় সাধারণত হচ্ছে না। সেই জন্য মানুষ ক্যাশ নিয়েই ঢুকছেন বইমেলায়। আর সেই কারণেই বইমেলাতে বেড়েছে পকেট মারি। তবে একজন বলিউড অভিনেত্রী যে পকেটমারির পিছনে রয়েছেন তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি কেউ।

গতকাল বিকালে রুটিন টহলদারি দিতে গিয়ে পুলিশ দেখে যে বইমেলার কোণায় একটি ডাস্টবিনে একটি বড় ব্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছে না সম্ভ্রান্ত পোশাক পরা এক মহিলা। পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ এই মহিলাকে ধরে এবং ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা যায় তাতে একাধিক মানি পার্স। ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 75 হাজার টাকা।

তখন বিধান নগর উত্তর থানার পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং তাঁকে প্রাথমিক জেরা শুরু করে।তিনি জেরাতে মুখ না খুললেও পরবর্তীকালে তিনি স্বীকার করেন যে তিনি বিভিন্ন মেলা এবং জনবহুল অনুষ্ঠানে গিয়ে এরকম পকেটমারি করতেন। নিজেকে একজন বলিউড অভিনেত্রী হিসেবে তিনি পরিচয় দেন।

প্রসঙ্গত অনেকেই তাকে চিনতে পারেন এবং অঙ্কুশের কেল্লাফতে সিনেমাতে তিনি ছিলেন বলে দাবি করেন। এছাড়াও টলিউডে সাথী সিনেমায় তাকে কাজ করতে দেখা গেছিল। এছাড়া বলিউডের একাধিক টিভি সিরিয়ালেও তিনি কাজ করেছেন।আজ থেকে আট বছর আগে তিনি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লী’লতাহানির অভিযোগ এনেছিলেন।একজন পেশাদার অভিনেত্রী হঠাৎ এই রকম পকেটমারির পথে নামলেন কেন সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা বইমেলায় ধরা পড়ল পকেটমার,পরে জানা গেল তিনি একজন বলিউড অভিনেত্রী!যত কান্ড কলকাতায়

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles