অযোধ্যার রাম মন্দিরের জন্য অনুদান দিলেন সোনু নিগম, যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে তুলে দিলেন অর্থ

অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দিলেন গায়ক সোনু নিগম। এই কারণেই লখনউতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন তিনি। সেখানে তাঁর হাতেই রাম মন্দিরের জন্য অর্থ তুলে দিলেন গায়ক। সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে জানানো হয় সেই খবর।

https://twitter.com/ANINewsUP/status/1353578633466572800

লকডাউনের পর নিউ নর্মাল শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ সময়ের জন্য দুবাইতে ছিলেন সোনু নিগম। কিছুদিন আগেই মুম্বইতে ফিরেছেন তিনি। সেখান থেকেই রবিবার অযোধ্যায় যান বলিউড গায়ক। সেখানে পৌঁছে হনুমানগাড়ি মন্দিরে পুজোও দেন তিনি। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, অনেকদিন ধরেই তাঁর অযোধ্যায় আসার ইচ্ছা ছিল। কিন্তু দুবাই ও মুম্বইয়ে কাজের ব্যস্ততার জন্য এতদিন তাঁর আসা হয়ে উঠেনি। এবার সময় পেয়েই চলে এসেছেন।

অযোধ্যায় এসে তিনি অভিভূত। সোনু জানান যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এই কাজে অংশীদার হতে চান তিনি। এমনকি, সুযোগ পেলে মন্দিরের একটি ইটও গাঁথতে চান তিনি। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া গর্বের বিষয় বলে জানান তিনি। দেশের সব বাসিন্দাকে এই মন্দির তইরিরকাজে সাহায্য করতেও বলেন সোনু। এমনকি, তিনি রাম মন্দির নিয়ে একটি গানও তৈরি করেছেন বলেও জানা গায়ক।

মন্দির ছাড়াও এদিন উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরি নিয়েও নিজের মতামত জানান সোনু নিগম। তিনি জানান যে বলিউড দেশের বিনোদনের প্রধান কেন্দ্র। এর পাশাপাশি উত্তরপ্রদেশেও যদি উন্নতমানের আরও একটি ফিল্ম সিটি তৈরি হয়, তাহলে বিনোদন জগতের মানুষেরাই উপকৃত হবেন। কর্মীদের কাজের পরিসর আরও বাড়বে, তাঁরা আরও বেশি কাজ পাবেন বলেই মনে করেন সোনু নিগম।

RELATED Articles