চিচিংফাঁক! মেসেজ এসেছে ট্যাবের টাকা ঢুকেছে, কিন্তু অ্যাকাউন্ট ফাঁকা! মুর্শিদাবাদে পথ অবরোধ পড়ুয়াদের

করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা করাই এখন প্রযোজ্য। আর তাই বাংলার ছাত্র ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু টেন্ডার ডাকা সত্ত্বেও কোনও সংস্থাই কতগুলো ট্যাব একসঙ্গে সরবরাহ করতে পারছিল না। সেইজন্য রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের টাকা দিয়ে দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বিধানসভা নির্বাচনের আগে ঢুকতে শুরু করেছে ট্যাব কেনার জন্য টাকা।

কিন্তু এবার সেখানেই দেখা গেল সমস্যা। টাকা ঢুকেছে বলে মেসেজও এসেছে পড়ুয়াদের মোবাইলে। কিন্তু সেই টাকা তুলতে  গিয়ে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ফাঁকা। আর তা নিয়েই মুর্শিদাবাদের জলঙ্গিতে পথ অবরোধ করে বসল পড়ুয়াদের।

আজ অর্থাৎ সোমবার দুপুরে বাড়িয়া কাজি নজরুল ইসলাম হাইস্কুলের পড়ুয়ারা রাস্তায় নেমে আসে। তাদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। টাকা ঢুকে গিয়েছে বলে মেসেজও এসে গিয়েছে মোবাইলে। কিন্তু অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছচ্ছে না।

অবরোধের খবর পেয়ে এ দিন ছুটে যান জলঙ্গি ব্লকের বিডিও এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক। খুব শীঘ্র টাকা পাওয়া যাবে বলে পড়ুয়াদের আশ্বস্ত করেন তাঁরা। তার পরই অবরোধ ওঠে যায়।

আরও অন্যান্য খবর