বয়কট ফ্লিপকার্ট! সুশান্ত সিং রাজপুতের ছবি দেওয়া টি-শার্ট বিক্রি করায় অনুরাগীরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়

সুশান্ত সিং রাজপুতকে ভুলতে পারছে না তাঁর অনুগামীরা। এখনও সুশান্তকে নিয়ে কোনও বিতর্ক হলে, হইচই পরে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট বয়কটের ডাক দিয়েছেন সুশান্ত অনুগামীরা। ঘটনাটি কী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে সুশান্ত সিং রাজপুতের ছবি দেওয়া টি-শার্ট। শুধু তাই নয়, তাতে লেখা রয়েছে অবসাদ ঠিক ডুবে যাওয়ার মতো অনুভূতি। ব্যাস, এই টি-শার্ট দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুগামীরা।

তাদের দাবি, সুশান্ত অবসাদগ্রস্ত ছিলেন না। বলিউডের মাফিয়ারা সুশান্তকে পরিকল্পনা করে হত‍্যা করেছে। তাদের আপত্তি টি-শার্টের লেখাটি নিয়ে। এক জনৈক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ফ্লিপকার্টের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাবেন তিনি।

তবে এই ঘটনায় ফ্লিপকার্ট জানিয়েছে, ‘ক্রেতার পছন্দ, অপচ্ছন্দই আমাদের কাছে শেষ কথা। ফ্লিপকার্ট তার কোয়ালিটি, বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এই প্রোডাক্টটিকে সরিয়ে দেওয়া হয়েছে।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles