বিতর্ক যেন পিছু ছাড়ে না হিরো আলমের। কিছুদিন আগে হিরো আলম বেসুরো রবীন্দ্রসংগীত গেয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। তাই হিরো আলম আর বেসুরো, বিকৃত করে গান গাইবে না এমনটা জানিয়ে পুলিশকে মুচলেকা জমা দিলেন তিনি।
হিরো আলমের বেসুরো, বিকৃত গান বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করছে। তাই তাঁর প্রতি ক্ষিপ্ত বাংলদেশের একাংশ মানুষ। হিরো আলমের বেসুরো, বিকৃত রবীন্দ সংগীত গান ও তাঁর ভিডিওর বিরুদ্ধে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা এক মানববন্ধনের আয়োজন করেছিল। সেখানেই তাঁরা হিরো আলমের গ্রেপ্তারির দাবিতে সরব হন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন তিনি আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না। গত বুধবার দুপুরে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হরুন অর রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন।
গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ রশীদ জানিয়েছেন, ‘হিরো আলমের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। সে মুচলেকা দিয়েছে, জীবনেও আর নজরুল ও রবিন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না, এধরনের ভিডিও বানাবে না।’






