সম্প্রতি সুশান্ত সিং রাজপুত মামলায় গোটা তদন্তের অভিমুখ ঘুরে গিয়েছে মাদকচক্র যোগে। বেশির ভাগ মানুষের ধারণা গোটা মামলা এখন চলে গিয়েছে এনসিবির কাছে। তাহলে সিবিআই কী করছে?
গত কয়েকদিন ধরে যাবতীয় মিডিয়া কভারেজ হচ্ছে দীপিকা পাড়ুকোন থেকে সারা আলি খান কে নিয়ে যাদের সঙ্গে সুশান্তের মৃত্যুর কোন সরাসরি যোগ নেই বলে দাবি করছেন সকলে।
গোটা ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট সুশান্তের পরিবার স্বয়ং। তাদের বক্তব্য সুশান্তকে যে খুন করা হয়েছে সেই বিষয়ে কোনো রকম কথা উচ্চারণ হচ্ছে না যা হইচই চলছে তা মাদক নিয়ে। সিবিআই এখনও পর্যন্ত কেন সুশান্তের মৃত্যুর ফরেনসিক রিপোর্ট প্রকাশ্যে আনছে না? এই সকল বিষয়েই রীতিমতো তিতিবিরক্ত সুশান্ত অনুরাগী থেকে তার পরিবার।
বিতর্কে বিধ্বস্ত হয়ে সোমবার প্রেস বিবৃতি জারি করল সিবিআই। জানানো হলো পেশাদার ভাবেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত চালানো হচ্ছে। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে, আজ পর্যন্ত কোনো রকম সন্দেহ এবং সম্ভাবনা সিবিআই এর তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়নি। তাই সবদিক দেখে এই তদন্ত করা হচ্ছে।





