স্বজনপোষণ বিতর্কে এবার রঙ্গনার পাশে দাঁড়ালেন সেলিব্রেটি শেফ তথা নতুন ফিল্মমেকার বিকাশ খন্না। এই নামজাদা শেফই এবার হাত পাকাচ্ছেন ছবির দুনিয়ায়। গত সপ্তাহেই তাঁর ফিল্ম ‘দ্য লাস্ট কালার’ আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে। দ্য লাস্ট কালারে লিড রোলে অভিনয় করেছেন নীনা গুপ্তা। ২০১৮ সালে এই ছবি সম্পর্কে বিকাশ জানিয়েছিলেন, ‘খুব সাধারণ একটা গল্প, যা ভারতীয় সভ্যতার সৌন্দর্যকে তুলে ধরেছে। এই গল্পটা খুঁজে পাওয়ার পর গোটা দুনিয়াকে আমি এই কাহিনিটা জানানোর লোভ সামলাতে পারিনি। একবার ভাবুন তো যদি রঙ ছোঁয়ার অধিকার কেড়ে নেওয়া হয়!’
তবে মুক্তির পর থেকেই নেগেটিভ রিভিউ পেয়েছে এই ছবি। আর যা নিয়ে যারপরনাই হতাশ বিকাশ। টুইটে তিনি লেখেন, অনেক ফিল্ম সমালোচক তাঁর কাছে টাকা চেয়েছে, ছবি সম্পর্কে ভালো রিভিউ লেখবার পরিবর্তে।
আর তারপরই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পক্ষপাতিত্ব নিয়ে কঙ্গনা রানাউতের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন তিনি। তিনি লেখেন, কঙ্গনা রানাওয়াত সঠিক ছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষপাতিত্ব নিয়ে।
ইন্ডাস্ট্রির অভ্যন্তেরর রাজনীতি নিয়ে সরব হয়়ে বিকাশ, মুষ্ঠিমেয় ফিল্ম সমালোচকদেরও একহাত দিলেন দেশের অন্যতম চর্চিত শেফ। টুইটেই বিকাশ জানিয়েছেন তাঁকে ভয় দেখিয়ে টাকা তোলবার চেষ্টা করা হয়েছে, না দিলে তাঁকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে l
When I used to hear @KanganaTeam speak ab this issue of critics & favoritism & nepotism it used to hurt my heart.
But today I experience it first hand.Minions won’t let outsiders enter even if they put their heart & soul in craft.
It’s painful to hear “Pay or we’ll destroy you”— Vikas Khanna (@TheVikasKhanna) January 16, 2021
বিস্ফোরক টুইটে তিনি লেখেন- ‘যখন কঙ্গনা রানাওয়াতকে আমি বলতে শুনতাম বিক্রি হয়ে যাওয়া ফিল্ম সমালোচক, পক্ষপাতিত্ব, স্বজনপোষণ নিয়ে আমার খারাপ লাগত। কিন্তু আজ আমি নিজে প্রথমবার এই অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আউটসাইডারদের তো ঢুকতেই দেওয়া হয় না, যদিও নিজেদের শিল্পের মধ্যে তাঁরা হৃদয় ঢেলে দেয়। এটা খুব যন্ত্রণাদায়ক যখন বলা হয়, টাকা দাও না হলে তোমাকে ধ্বংস করে দেব’।





