‘আমার সাথে যা হয়েছে সেটা নিয়ে মুখ খুলতে চাই না’! অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের মধ্যেই বিস্ফোরক অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ!

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুনী চিকিৎসককে ধর্ষ’ণ এবং খু’নের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা বাংলা। প্রত্যেকদিনই কলকাতা (Kolkata) রাজপথ থেকে রাজ্যের শহরতলী গ্রামের রাস্তাতেও প্রতিবাদে নামছেন সাধারণ মানুষ। একজন নারীর বিচার চেয়ে যখন সমস্ত রাজ্যের মানুষ পথে নেমেছেন তখনই টলিউডের (Tollywood) ভিতর থেকে উঠে আসছে অভিনেত্রীদের সঙ্গে হওয়া একের পর এক যৌন নিগ্রহের ঘটনা। এরম ঘটনা সামনে আশায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।

সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি অভিনেত্রী সম্মতি ছাড়াই তাকে কোলে বসিয়ে চুমু খান। তারপরেই ওই অভিনেত্রী অভিযোগ জানান মহিলা কমিশনে। তারপরই অরিন্দম শীলের নামে ওই অভিনেত্রী থানায় অভিযোগ করেন। এই ঘটনায় ডিরেক্টরস গিল্ড থেকে নির্বাসিত করা হয়েছে অরিন্দম শীলকে। স্বস্তিকা মুখার্জী, শ্রীলেখা মিত্র সহ অনেকেই পাশে দাঁড়িয়েছেন ওই অভিনেত্রীর।

আর জি করের আবহেই টলিউডের নারীদের যৌন নিগ্রহের ঘটনা সামনে আসাতে একে একে মুখ খুলছেন অনেকেই। সম্প্রতি নিজের সাথে হওয়া যৌ’ন নিগ্র’হের ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী এনা সাহা। অরিন্দম শীলের এই ঘটনার খবর সামনে আসাতে যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে টলিউড কে ঘিরে তার মাঝেই মুখ খুললেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।

অরিন্দম শীলের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ বলেছেন, “আমার সঙ্গে অতীতে যা হয়েছে তা নিয়ে আর কথা বাড়াতে চাই না। বর্তমানে শুধু টলিউড ইন্ডাস্ট্রির মেয়েদের নয়, সকল মেয়েদের উদ্দেশ্যে বলব, মনে সাহস আনো। ‘না’ বলতে শেখো”। তিনি আরও বলেন, “আমাদের ইন্ডাস্ট্রি বহু পুরনো, সব ধরনের মানুষ আছেন এখানে। আমার মনে হয় রুখে দাঁড়ানোর সময় এসেছে। মুখোশের আড়ালে থাকা সত্যিটা এবার টেনে বের করা উচিৎ”।

টলিউডে সম্প্রতি আরেকটি যৌন নি’গ্রহের ঘটনার অভিযোগ উঠে এসেছে। এক মডেল অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের লিখে যৌ’ন হেন’স্তার অভিযোগ তুলেছেন। পূর্বেও অভিনেতা জয়জিৎ ব্যানার্জীর নামে যৌ’ন হেন’স্তার অভিযোগ উঠেছে। জয়জিত নাকি মেসেজের মাধ্যমে এক মডেলের সাইজ জানতে চেয়েছেন বলে অভিযোগ ছিল জয়জিতের নামে। এবার এক মডেল জয়জিতের নামে অভিযোগ করছেন যে তাকে কাজ পাইয়ে দেওয়ার নামে তার সাথে সহবাস করে প্রতারণা করেছেন জয়জিৎ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। তিনি আইনি পথেই হাটবেন বলেই জানিয়েছেন।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles