কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিলেন, মেডিক্যাল কলেজগুলোর থেকে হিসাব চাইল রাজ্য, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে এবার পদক্ষেপ?

গত  মঙ্গলবার বিকেল থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কর্মবিরতি চলছে তাদের। স্বাস্থ্যভবনের বাইরে যখন চিকিৎসকরা আন্দোলনে স্লোগান দিচ্ছেন, সেই সময় স্বাস্থ্য ভবনের ভিতরে ঘটল এক কাণ্ড। কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিলেন, সেই তালিকা চাওয়া হল মেডিক্যাল কলেজগুলির থেকে।

তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনায় যখন রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় দাঁড়িয়ে প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একমাসের বেশি সময় ধরে চলছে এই প্রতিবাদ। সুপ্রিম কোর্টের তরফে তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তা মানেন নি জুনিয়র চিকিৎসকরা। এবার রাজ্যের তরফে নেওয়া হল এক পদক্ষেপ।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, বেঁধে দেওয়া সময়মত যদি জুনিয়র চিকিৎসকরা যদি কাজে না ফেরেন, তাহলে রাজ্য চাইলে পদক্ষেপ করতে পারে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিঠি দেওয়া হয়েছে ডিরেক্টর মেডিক্যাল এডুকেশনের তরফে। যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা এখনও পর্যন্ত কাজে যোগ দিয়েছেন, তাদের তালিকা চাওয়া হয়েছে।

গতকাল, বুধবার জুনিয়র চিকিৎসক ও নবান্নের মধ্যে বৈঠক নিয়ে বেশ জলঘোলা হয়। প্রথমে নবান্নের তরফে আমন্ত্রণ পাঠানো হলেও তা প্রত্যাখ্যান করেন চিকিৎসকরা। পরে তারা শর্ত দেন, যদি মুখ্যমন্ত্রী নিজে বৈঠকে থাকে ও বৈঠকে লাইভ টেলিকাস্ট করা হয়, তাহলে তারা বৈঠকে যোগ দেবেন। কিন্তু সেই শর্ত মানা হয়নি নবান্নের তরফে।

আরও পড়ুনঃ ‘আর জি কর করে দেব…’, রাতে ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে হুমকি, ভয়ঙ্কর কাণ্ড কলকাতার হাসপাতালে, নিরাপত্তার অভাবে আতঙ্কিত চিকিৎসক

এদিকে আজ বৃহস্পতিবার ফের মুখসচিবের তরফে চিকিৎসকদের চিঠি দিয়ে বৈঠকে আসার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী থাকলেও বৈঠকের লাইভ টেলিকাস্টের শর্তকে মানে নি নবান্ন। এই চিঠির ঠিক আগেই মেডিক্যাল কলেজগুলিতে চিঠি পাঠিয়ে কাজে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের তালিকা চাওয়া হয়।

তাহলে কী যারা কাজে যোগ দেন নি, সেই আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে চলেছে সরকার? এদিকে আবার সিনিয়র চিকিৎসক হুঁশিয়ারি দিয়েছেন, যদি আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়, তাহলে তারাও কর্মবিরতিতে সামিল হবেন। এবার সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার!

RELATED Articles