‘স্বা*র্থপর, টিআরপি লোভী চ্যানেল’,মিঠিঝোরা ধারাবাহিকের স্লট পরিবর্তন নিয়ে ক্ষোভ দর্শকদের

Changing slot of Mithijhora: জি বাংলায় একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে। তারপর নতুন ধারাবাহিকগুলি এসেছে। ইতিমধ্যেই আগের মাসেই জি বাংলা চ্যানেলে নতুন দুই ধারাবাহিক শুরু হয়েছে। জি বাংলায় ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক‌ পুবের ময়নার। বিকেল ৬টায় সম্প্রচার হচ্ছে পুবের ময়না ধারাবাহিকটি। আরো এক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম ডায়মন্ড দিদি জিন্দাবাদ। অর্থাৎ ডায়মন্ড দিদির লড়াইয়ের গল্প, নিজের পায়ে দাঁড়ানোর গল্প ফুটে উঠবে।

কিছুদিন আগেই জি বাংলা (Zee Bangla) দুটি ধারাবাহিকের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকটি হবে ৯টা থেকে ৯টা ৪৫। মিঠিঝোরা ধারাবাহিক হবে ৯টা ৪৫ থেকে সাড়ে ১০ (Changing slot of Mithijhora)। তবে তার পরেই নতুন এক ধারাবাহিকের প্রোমো শেয়ার করে ১০:১৫-এর স্লটে ধারাবাহিকটিকে দেওয়া হয়। নতুন এই ধারাবাহিকের নাম মালাবদল। শুরু হবে ৮ই জুলাই থেকে।

এই ধারাবাহিকের ঘটক দিদি দিতি নায়িকা এবং নায়ক হচ্ছেন একজন ডিভোর্স উকিল কাব্য মল্লিক। একজন বিয়ে দেয় একজন বিয়ে ভাঙ্গে। এদের দুজনের মধ্যে কোনভাবে মন দেওয়া-নেওয়া হতে পারে। ‌ প্রোমোতেই দেখা যাচ্ছে উকিলকে চ্যালেঞ্জ করে ঘটক দিতি কাব্যর বিয়ে সেই দেবে। বিয়ে দিতে গিয়ে নিজেই বিয়ে করে বসবে না তো ! অনেকেই প্রোমো দেখে মনে করছেন, হতে পারে এমন কিছু। নতুন মজাদার গল্প নিয়ে আসছে জি বাংলা চ্যানেল। ‌আগে এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হয়নি। এবার এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হল। এই ধারাবাহিক দেখা যাবে ১০:১৫ এর স্লটে‌। অর্থাৎ মিঠিঝোরা ধারাবাহিকের সম্প্রচারের সময় ফের আধঘন্টা করে দেওয়া হল (Changing slot of Mithijhora)। আর তাতেই রেগে আগুন দর্শকেরা। নাকি আবারও স্লট পরিবর্তন মিঠিঝোরা ধারাবাহিকের।

জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা ধারাবাহিকে দেখা যাবে রাই অনির্বাণের বিয়ের পর্ব। বিয়ে নিয়ে টানটান উত্তেজনা চলছে। ইতিমধ্যেই জি বাংলার তরফে এই ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে, সেখানে দেখানো হচ্ছে, ফুলশয্যার ঘরে একটা গিফট দেখতে পেল অনির্বাণ। এই সারপ্রাইজ গিফটটা কে রেখেছে, ভাবতেই রাই গিফটটা খুলতে বলল। অনির্বাণ গিফট খুললো, একটা বাক্স। তার মধ্যে যেটা রয়েছে সেটা দেখে অবাক হয়ে গেছে অনির্বাণ। রাই অনির্বাণের মুখ দেখে জিজ্ঞেস করল কি হয়েছে। দেখে ভয়ের ছাপ রাইয়ের মুখেও। রাই বলল সব মিথ্যে। কি রয়েছে সেই বাক্সের মধ্যে। আর কেই বা এই গিফটি পাঠিয়েছে। বিয়ের পর ধামাকাদার ফুলশয্যা পর্ব। তবে কি বিয়ের পর অনির্বাণ দূরে চলে যাবে রাইয়ের থেকে। ‌ নাকি রাইকে বিশ্বাস করবে। কে কি এমন গিফট পাঠিয়েছে যাতে অবাক হয়ে গেল অনির্বাণ, আর ভয় পেল রাই জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকটি (Mithijhora)। এমন গুরুত্বপূর্ণ সময় কেন স্লট পরিবর্তন করা হচ্ছে, তাতেই রেগে গেছেন‌ দর্শকেরা (Changing slot of Mithijhora)

দর্শকেরা বুঝেই উঠতে পারছেন না কি করতে চাইছে জি বাংলা (Zee Bangla) কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার পাতায় ক্ষোভ উগড়ে দিলেন দর্শকেরা (Changing slot of Mithijhora)কেউ বলছেন, “সব কাজেরই একটা প্রফেশনালিজম আছে।কিন্তু এই জি বাংলা হয়তো এই বিষয়ে হয়তো একদম অজ্ঞ”।

কারোর কথায়, ‘কিছুদিন আগে মিঠিঝোরা কে ৯:৩০ টা থেকে শিফট করে ১০ টায় পাঠালো। যেই ওই স্লট দখল করলো আবার ৯:৩০ টায় দিয়ে দিল। কতটা অধৈর্য এই চ্যানেল। মান সম্মানের কোনো তোয়াক্কা করে না” (Changing slot of Mithijhora)। আবার কারোর কথায়, “একটা ডেড স্লট উদ্ধার করতে সময় তো লাগবেই। সেখানে সময় না দিয়ে ২ মাসেই স্লট চেঞ্জ করে পাগলের পরিচয় দিচ্ছে এই স্বা*র্থপর, টিআরপি লোভী চ্যানেল”।

RELATED Articles