CPM gave Reasons for their lose in Lok Sabha Election: লোকসভা নির্বাচনে বাংলায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সিপিএম। ২০১৯-এর পর চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে একটি আসনও পায়নি বামেরা। অর্থাৎ তাদের বিধানসভা, লোকসভা দুইয়ের খাতাই বন্ধ। শুধুমাত্র মুর্শিদাবাদ আসনে দ্বিতীয় স্থান পেয়েছে বামেরা। বাকি সব আসনে ভরাডুবি। এবার এই হারের কারণ ব্যাখ্যা করল সিপিএম (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)।
লোকসভা ভোটের পর কলকাতায় আসে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বাধীন সিপিএমের কেন্দ্রীয় কমিটি। বঙ্গে সিপিএমের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই কমিটি উল্লেখ করে তৃণমূল-বিজেপি দ্বিমুখী লড়াই, অর্থ ও পেশি শক্তি, সাম্প্রদায়িক প্রচার, ছাপ্পা ভোট সবই (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)। এর পাশাপাশি দলের ব্যর্থতার খতিয়ানও তুলে ধরে তারা।
সীতারাম ইয়েচুরি বলেছিলেন, তারা বাংলায় নতুন পার্টি পেয়েছেন। নতুন পার্টি বলতে তরুণ মুখদের কথা বলতে চেয়েছিলেন তিনি। তাদের আন্তরিক প্রয়াসের তারিফও করেছিলেন। কিন্তু তাও ভোটে কাঙ্খিত ফল মেলে নি যুব সমাজকে দিয়েও। ঠিক কোথায় গলদ থেকে গেল (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)?
কেন্দ্রীয় কমিটির মতে, বামপন্থীদের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই। কিন্তু তেমনটা করতে গিয়ে বাস্তবতা থেকে সরে যায় তারা। এটা যেহেতু লোকসভা ভোট ছিল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তুলনায় নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও বেশি ঝাঁঝালো হওয়া প্রয়োজন ছিল। নিচুতলার প্রচারে আক্রমণের দিক দিয়ে মমতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মোদীর তুলনায়। এর ফলে তৃণমূলের বিরুদ্ধে প্রচার হলেও বিজেপির বিরুদ্ধে ততটা হয়নি (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)।
আবার ভোটে আগে তৃণমূল মানুষকে বাম ও বিজেপির আঁতাতের কথা বুঝিয়েছিল। যদিও সিপিএমের তরফে বলা হয়েছিল সেই যুক্তি ভিত্তিহীন। কিন্তু তাও কোথাও গিয়ে তৃণমূলের জোর দিয়ে বলা সেই মন্তব্য কিন্তু প্রভাব ফেলেছিল মানুষের উপর। আর এর প্রতিফলনই দেখা গিয়েছে ভোট বাক্সে (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)।
অন্যদিকে, সিপিএমের রাজ্য নেতৃত্ব মানুক বা নাই মানুক, কেন্দ্রীয় কমিটি কিন্তু স্বীকার করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার সহ নানান জনকল্যাণমূলক কর্মসূচির কারণেই কিন্তু ভোট বাক্সে চমক দেখিয়ছে ঘাসফুল শিবির। সিপিএম কর্মী থেকে শুরু করে নেতারাও এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে যেভাবে ‘ভিক্ষা’, ‘ঘুষ’ বলে বারবার দেগেছেন, তাতে গরীব মানুষের সমর্থন হারিয়েছে বামেরা (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)।
রাজ্য কমিটি জানিয়েছিল, ভোটে নাকি ১২-১৪ শতাংশ বুথে পোলিং এজেন্ট দিতে পারে নি তারা। তৃণমূলের সন্ত্রাসের কারণেই এমনটা হয়েছে বলে অভিযোগ ছিল তাদের। যদিও কেন্দ্রীয় কমিটির মতে, এটা আসলে রাজ্য সিপিএমের সাংগঠনিক দুর্বলতা। এমন সব কারণেই জন্যই লোকসভা ভোটে বাংলায় এমন দুরাবস্থা হয়েছে লাল পার্টির (CPM gave Reasons for their lose in Lok Sabha Election)।






