TMC Allegedly Attacked on BJP worker and his Wife and Son: বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC Allegedly Attacked on BJP worker and his Wife and Son)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কী কারণে এমন ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও শাসক দলের তরফে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এই ঘটনা।
ঘটনাটি ঘটেছে সোনারপুরের চৌহাটি এলাকায়। ওই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত গোবিন্দ অধিকারী। গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির পোলিং এজেন্টও হয়েছিলেন। অভিযোগ, আজ শনিবার ভোরবেলা তাঁর বাড়িতে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতী (TMC Allegedly Attacked on BJP worker and his Wife and Son)। সেই সময় বাড়িতে ছিলেন গোবিন্দবাবু, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে।
অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তাঁর মেয়েকে কিছু করে নি দুষ্কৃতীরা। তৃণমূলের মদতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ (TMC Allegedly Attacked on BJP worker and his Wife and Son)। বিজেপি কর্মী, তাঁর ও ছেলে গুরুতর জখম অবস্থায় প্রথমে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এসএসকেএমে স্থানান্তরিত করা হয় বলে খবর।
ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। জানা গিয়েছে, কিছুদিন আগে এলাকায় এক কুকুরের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবেশী সুভাষ দেবনাথের সঙ্গে বিবাদ লাগে গোবিন্দবাবুর। সেই বিবাদ চরম আকার নেয়। সেই কারণেই বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ (TMC Allegedly Attacked on BJP worker and his Wife and Son)।
স্থানীয় বিজেপি নেতা বলছেন, “ভোটের মাসখানেক আগে কুকুর মৃত্যু নিয়ে অশান্তি তৈরি হয়। তাকে কেন্দ্র করে গোবিন্দকে সেই সময় দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বহিরাগত কয়েকজনও ওকে হুমকি দিয়েছিল। ওরাই সুযোগ পেয়ে মারধর করেছে” (TMC Allegedly Attacked on BJP worker and his Wife and Son)।
যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক তৃণমূল নেতার কথায়, কুকুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যক্তিগত বিবাদ হয়েছে। সেই বিবাদকেই রাজনীতির রঙ দেওয়া হচ্ছে বলে দাবী তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ।





