রাহুলের মৃ’ত্যুর জেরে, লীনাকে ব্যান করতেই বন্ধ চিরসখা! ‘বেকার ভাতার’ দাবি করলেন ‘বুবলাই’ ভিভান ঘোষ! পক্ষপাতিত্ব নিয়ে, পাল্টা তোপ প্রযোজক রাণা সরকারের?

সম্প্রতি টলিউড শোকস্তব্ধ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে। শুটিংয়ের মাঝে রাহুলের অস্বাভাবিক মৃত্যু টলিউডের প্রতিটি মানুষের মনে তীব্র আঘাত দিয়েছে। তাঁর সহকর্মীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, এমন দুর্ঘটনা ঘটবে। মঙ্গলবার, টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়, এবং সেখানে দুই মূল দাবি সামনে আসে— এক, রাহুলের মৃত্যুর কারণ পরিষ্কার করা এবং দুই, শুটিংয়ে কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এদিন কয়েকটি মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয়, যতক্ষণ না রাহুলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, ততদিন প্রযোজনা সংস্থা “ম্যাজিক মোমেন্টস”-এর সঙ্গে কাজ বন্ধ থাকবে। বিশেষ করে, তাদের আলোচিত সিরিয়াল “ভোলে বাবা পার করেগা” ও “চিরসখা”-এর শুটিংও আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া, স্টার জলসাও ঘোষণা করেছে যে, রবিবারই “চিরসখা”-র সম্প্রচার শেষ হবে। তার জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক “সংসারের সংকীর্তন”।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন “চিরসখা”-র জনপ্রিয় চরিত্র বুবলাই, অর্থাৎ অভিনেতা ভিভান। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, “আজ থেকে চিরসখার সবাই বেকার, তাই জানতে চাইছি, বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যাবে?” তাঁর এই পোস্টের পর নেটপাড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ ভিভানকে সমর্থন করলেও, অনেকেই তাকে কটাক্ষ করেছেন। একজন মন্তব্য করেছেন, “আপনারা যখন পুরীতে শুটিং করছিলেন, তখন যদি এমন কিছু হত, তখনও কি এই ধরনের পোস্ট দিতে পারতেন?”

এদিকে, ভিভানের এই পোস্টের পর প্রযোজক রাণা সরকারও চুপ থাকেননি। তিনি ফেসবুকে সরাসরি মন্তব্য করে লেখেন, “এতদিন ফেভারিটিসিজমের কারণে কাজ পেয়েছিলেন, এখন বেকার ভাতা চাইছেন?” তিনি আরও বলেন, “যদি এতদিন কাজ না পেয়ে থাকেন, তবে বুঝবেন যে ট্যালেন্টের চেয়ে প্রযোজনার ওপর নির্ভর করতেন।” রাণা সরকারের এই মন্তব্যের পর আরও একবার টলিউডে বিতর্ক তুঙ্গে ওঠে।

আরও পড়ুনঃ ‘সরকার আমরাই গড়ব’, ভবানীপুরে আত্মবিশ্বাসী সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের! বিশাল মিছিল ও জনগণের মাঝে উঠল ভোটাধিকার ইস্যু, মনোনয়ন পত্র পেশ করে আর কি জানালেন মুখ্যমন্ত্রী?

রাহুল অরুণোদয়ের মৃত্যু এবং তার পরবর্তী ঘটনাগুলো এখন টলিউডে আলোচনার প্রধান বিষয়। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই পরিস্থিতি কখন শেষ হবে তা নিয়ে কেউই নিশ্চিত নয়। অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে এখন নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। সকলেই আশা করছেন, শিগগিরই এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর