তাঁরা দুজনেই বলিউডের নায়িকা ‘আপনা আন্দাজা’ ছবির সেটে তাঁদের দেখা। হ্যাঁ করিশ্মা কাপুর আর রবিনা ট্যান্ডনের কথাই হচ্ছে। তবে কাজের সূত্রে দ্যাখা হলেও, তাঁরা কখনোই একে অপরের সাথে কথা বলতেন না, ঠিক এরকমটাই জানিয়েছেন রবিনা ট্যান্ডন। কিন্তু আন্দাজ আপনা আপনার সেটে তাঁদের একসঙ্গে শ্যুটিং করতে দেখা গেলেও, দুজনের মধ্যে কোনও কথা ছিল না। এবার সেই করিশ্মাকে নিয়ে রবিনা ট্যান্ডন অভিযোগ করেন, ৯-এর দশকে বিভিন্ন প্রযোজক ও অভিনেতাদের সঙ্গে করিশ্মার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই কারণেই তাঁকে পরপর চারটি বড় প্রজেক্ট থেকে করিশ্মা বাদ দিয়েছিলেন বলেও দাবি রবিনার। শুধু তাই নয়, প্রযোজক এবং অভিনেতাদের সঙ্গে সম্পর্কের জেরে করিশ্মা তাঁকে বার বার বিভিন্ন প্রজেক্ট থেকে বাদ দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রবিনা ট্যান্ডন। যদিও রবিনার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য পাওয়া যায়নি করিশ্মা কাপুরের থেকে।

প্রযোজক, অভিনেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল করিশ্মার : রবিনা ট্যান্ডন
আরও অন্যান্য খবর





