করোনা ভাইরাস আতঙ্কে অবশেষে পিছিয়ে গেল আইপিএল ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে অবশেষে পিছিয়ে গেল আইপিএল ২০২০। আগামী ২৯ মার্চের জায়গায় এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে কিভাবে আইপিএল হবে! তা নিয়ে বৃহস্পতিবার থেকেই একাধিক সংশয় দেখা দিয়েছিল। মহারাষ্ট্র সরকার আইপিএলের টিকিট বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছিল। এমনকি ভারতের বিদেশমন্ত্রকও আইপিএল পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। খেলা হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করার ভাবনা উঠে এসেছিল।

এমতাবস্থায় দাঁড়িয়ে অবশেষে আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। তবে ম্যাচ পিছিয়ে গেলেও জনসমাগম এড়াতে বন্ধ স্টেডিয়ামেই খেলা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে দিল্লিতে কোনও আইপিএল ম্যাচ হবে না বলে জানিয়ে দিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment