পান্তা ভাতে কুন্ডুকে মনে আছে? সেই যে জি বাংলার রিয়েলিটি-শো ডান্স বাংলা ডান্স জুনিয়র এর বিখ্যাত পুঁচকে প্রতিযোগী যাকে আদর করে মিঠুন চক্রবর্তীর পান্তা ভাতে কুন্ডু বলে ডাকতেন। সেই পান্তা ভাতে কুন্ডু এখন ইউটিউবে তো তাক লাগিয়ে দিচ্ছে। নাচের ভিডিও করা ছাড়াও সে কী করে ফেলেছে জানেন?
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স জুনিয়র এর অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন দীপান্বিতা কুন্ডু। একরত্তি এই মেয়েকে বিচারক মিঠুন চক্রবর্তী পান্তা ভাতে কুন্ডু বলে ডাকতেন আর সেই নামেই সে গোটা বাংলায় বিখ্যাত হয়ে যায়। পরবর্তীকালে দীপান্বিতাকে আর পর্দায় দেখা না গেলেও তাকে কিন্তু এখন সাধারণ মানুষ প্রায়শই দেখতে পারেন।
ইউটিউবে সে নিজের একটি চ্যানেল খুলেছে এবং সেই সেদিনের বাচ্চা মেয়েটি আজ এক পরিপূর্ণ কিশোরী। ইউটিউব চ্যানেলের সে এতদিন নিজের নাচের ভিডিও দিয়ে এসেছে যা বেশ জনপ্রিয় হয়েছে। তবে এবার তাকে দেখা গেল অন্য রূপে।
রান্নাঘরে হাতা খুন্তি হাতে হাজির শেফ দীপান্বিতা। সেখানেই সে অল্প সময়ে রান্না করে ফেলল চিকেনের একটি স্পেশাল রেসিপি। সেই রেসিপি সে নিজের সাবস্ক্রাইবারদের সঙ্গে শেয়ার করে নিয়েছে।
যে রাঁধে সে চুলও বাঁধে কথাকে সত্যি প্রমাণ করে দিল দীপান্বিতা। অবলীলায় যেমন সে কঠিন কোরিওগ্রাফি তুলে ফেলতে পারে সেরকম দেখা গেল রান্নাঘরেও সে সমান স্বচ্ছন্দ।
ভিডিওটি ইউটিউব এর শেয়ার করতে তাতে লাইকের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই কমেন্ট করছেন দীপান্বিতার এই নতুন রূপ তাদের বেশ ভালো লেগেছে। এরকম আরো রান্না যেন দীপান্বিতা নিজের ইউটিউব চ্যানেলের শেয়ার করেন এমনটাই দাবি তার অনুরাগীদের।





