ফের বিচ্ছেদ টলিউডে! এবার প্রেম ভাঙলো গঙ্গারামের

টলিউডে বর্তমানে কলাকুশলীদের সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছে। একাধিক জনের সম্পর্ক বিচ্ছেদ নিয়ে সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এসেছে।

মিঠাই ধারাবাহিকের জন্য শ্রীতমা এই মুহূর্তে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তার সাথে গঙ্গারামের মাখো মাখো প্রেম কাহিনী সকলেরই জানা।ইনস্টাগ্রামে তাদের ঘনিষ্ট ছবি নিয়ে অনুরাগীদের মধ্যেও চলে আলোচনা।গত মে মাসেই ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই তাকে আদরে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক।

কিন্তু কিছুদিনের মধ্যেই প্রেম বিচ্ছেদ! টলিপাড়ায় জোর গুঞ্জন আপাতত সম্পর্ক থেকে বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিষেক এবং দিয়া। আর এই ব্রেকআপের খবর প্রকাশ্যে আসতেই বেশ কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এই খবর যে একেবারেই গুজব নয় সে বিষয়টি তাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে। গত ডিসেম্বরে তাদের একসাথে প্রেমের খবর অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। প্রায় সাহসী ভঙ্গিতেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা-অভিনেত্রী। দিয়ার গালে আদরের চুমু ভরিয়ে দিয়েছিলেন অভিষেক।

কিন্তু এখন আর কোথায় কি এই সবই স্মৃতি সমুদ্রে ভাসমান। সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রায় সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। তিন বছর আগে সীমারেখা ধারাবাহিকের একটি প্রমোশনাল পোস্ট শুধুমাত্র দিয়ার প্রোফাইলে রয়েছে।

ধারাবাহিকে অভিনয়ের সূত্রে আলাপ হয় অভিষেক এবং দিয়ার। বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সীমারেখা তে অভিনয় করতে গিয়েই একসাথে দেখা হয় তাদের। সেখান থেকে বন্ধুত্ব এবং তারপর প্রেমের দিকে গড়ায়।

তবে দুজনেই এই মুহূর্তে ব্যস্ত তাদের জনপ্রিয় ধারাবাহিক নিয়ে । অভিষেক যেমন গঙ্গারাম নিয়েই ব্যস্ত , তেমনই মিঠাইয়ের জনপ্রিয়তার বিচারে অভিনেত্রীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।তবে সূত্রের খবর ঘনিষ্ঠমহলে ইতিমধ্যেই তাদের বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি মুছে দিলেও তারা এখনো একে অপরকে ফলো করেন ইনস্টাগ্রামে।

তবে কি তারা সম্পর্ক থেকে সাময়িক বিরতি নিয়েছেন? সময় উত্তর দেবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles