র‍্যাগিংয়ের জেরে মৃত্যু ছাত্রের, হোস্টেলের ‘সিনিয়র দাদাদের’ দাদাগিরি বন্ধ করতে বড় উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

২০২৩ সালের আগস্ট মাসে হোস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বগুলার এক ছাত্রের। এই ঘটনার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আগেই এই বিষয়ে কড়া পদক্ষেপের সুপারিশ গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং কমিটি। এই ঘটনার পরে নড়ে চড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। ‌ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এমনকি হোস্টেলে অভদ্র যাতায়াতের ওপরও বাড়তি নজরদারি দেওয়া শুরু হয়েছে। হোস্টেলে ঢোকা এবং বেরোনোর আগে আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক।

সেই ঘটনার পর এবার আরও কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পড়াশোনা শেষ হওয়ার সাত দিনের মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে। গবেষণার কাজ শেষ হলেই এক মাসের মধ্যে ছাড়তে হবে হোস্টেল এমনই নির্দেশ জারি করা হয়েছে। কোন সিনিয়র ছাত্র পড়াশোনা শেষ হওয়ার পর হোস্টেল দখল করে রাখতে যাতে না পারে তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হস্টেলগুলিতে র‌্যাগিং প্রতিরোধ করা।

নতুন ছাত্র-ছাত্রীরা যাতে র‌্যাগিং মুক্ত হোস্টেল পায় এবং নিরাপদে পড়াশোনা করতে পারে তার জন্যই সিদ্ধান্ত নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University)। তবে এর আগেও পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর সিনিয়র ছাত্রদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। ‌ তবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করা মনোভাব নিয়েছে তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নে নানান প্ল্যান করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র‌্যাগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কোনও পড়ুয়াকে পুরস্কৃত করার প্রস্তাব নেওয়া হয়েছে। এই পুরস্কারটি দেওয়া হবে‌ র‌্যাগিংয়ে নিহত ছাত্রের নামে। মৃত ছাত্রের পরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে সন্তুষ্ট নয়। ‌তাদের মতে পুরস্কারের বদলে আরও কার্যকার কিছু পদক্ষেপ নেওয়া যেত। মৃত ছাত্রের পরিবারের এক সদস্য জানান, “আমরা চাই না এমন ঘটনা আর কোনও পরিবারের সঙ্গে ঘটুক। পুরস্কারের পরিবর্তে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ আরও কঠোর পদক্ষেপ নিতে পারত, যাতে র‌্যাগিং পুরোপুরি বন্ধ হয়।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নয়া পদক্ষেপগুলি র‌্যাগিং প্রতিরোধে কতটা কার্যকর ভূমিকা পালন করবে, এখন তা সময়ের অপেক্ষা। নতুন ছাত্র ছাত্রীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার উপযোগী ক্যাম্পাস তৈরি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও অন্যান্য খবর